এক্সপ্লোর

যাত্রাপথের ধারে জঙ্গি ডেরা থেকে উদ্ধার মার্কিন স্নাইপার, পাক সেনার মাইন, স্থগিত অমরনাথ যাত্রা, পূণ্যার্থীদের অবিলম্বে ফিরে আসতে নির্দেশ

সেনার ১৫ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সর্বজিৎ সিংহ ধিঁল্লো জানিয়েছেন, উপত্যকায় এখনও নাশকতামূলক হামলার আশঙ্কা রয়েছে।

শ্রীনগর: অমরনাথ যাত্রায় নাশকতা হামলার আশঙ্কা। একটা ছক বানচাল করল নিরাপত্তাবাহিনী। আরও হামলার আশঙ্কা তৈরি হওয়ায় স্থগিত রাখা হল অমরনাথ যাত্রা। অবিলম্বে যাত্রীদের দ্রুত ফেরত আসার নির্দেশ দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। শুক্রবার, সেনার তরফে একটি বিশেষ সাংবাদিক বৈঠক করে জানানো হয়, জম্মু ও কাশ্মীরে অমরনাথ যাত্রাপথের পাশে গোপন জঙ্গি-ডেরা থেকে উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র। উদ্ধার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া এম-২৪ স্নাইপার রাইফেল। উদ্ধার হয়েছে পাকিস্তানের অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের ছাপ দেওয়া মাইন।

সেনার ১৫ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সর্বজিৎ সিংহ ধিঁল্লো জানিয়েছেন, উপত্যকায় এখনও নাশকতামূলক হামলার আশঙ্কা রয়েছে। আইইডি বিস্ফোরকের উপস্থিতি সেই আশঙ্কাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, অমরনাথ যাত্রীদের ওপর আইইডি বিস্ফোরণ ঘটাতে পারে জঙ্গিরা। তবে, বাহিনী তার মোকাবিলা করছে। সেনাকর্তা জানান, এই মুহূর্তে জম্ম ও কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক থাকলেও, তা যে কোনও সময়ে অন্য মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি জানান, বৃহস্পতিবার রাতে শোপিয়ানে নিরাপত্তাবাহিনীর ওপর হামলার ছক কষেছিল জঙ্গিরা। যদিও, জওয়ানরা অত্যন্ত সতর্ক থাকায় সেই চেষ্টা ভেস্তে যায়। এর আগে, ৩০ জুলাই, গুরেজ সেক্টরে তিন জঙ্গিকে খতম করা হয়েছে। তিনি আরও জানান, গত তিন-চার দিন ধরে গোয়েন্দা সূত্রে নির্দিষ্ট খবর আসছিল যে, পাকিস্তান ও পাক সেনা নেতৃত্বাধীন জঙ্গিরা অমরনাথ যাত্রাকে টার্গেট করেছে। এরপরই, বালতাল ও পহেলগাঁও-- যে দুই রুট দিয়ে হয় অমরনাথ যাত্রা, তার চারপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন পাহাড়ের খাঁজ সও গুহায় চিরুনি-তল্লাশি চালায় বাহিনী। সেগুলির মধ্য থেকেই উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র, বিস্ফোরক। এদিন যৌথ সাংবাদিক সম্মেলনে সেনাকর্তার পাশে বসে একই আশঙ্কার কথা বলেন জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি এসপি পানির কথাতেও। তিনি বলেন, সাম্প্রতিককালে, সোপিয়ান ও পুলওয়ামায় আন্ততপক্ষে ১০ বার আইইডি বিস্ফোরণ ঘটানোর চেষ্টা চালিয়েছে জঙ্গিরা। পাঁচটি আইইডি মডিউল খতম করা হয়েছে। একাধিক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তা সত্ত্বেও, আশঙ্কা রয়েছে অন্য জায়গায়। তিনি যোগ করেন, পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি লঞ্চপ্যাডগুলি ফের সক্রিয় হয়ে উঠেছে। ক্রমাগত সেখান থেকে নিয়ন্ত্রণরেখা পার করে এদেশে ঢোকার চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। সেনা ও পুলিশকর্তার এই চাঞ্চল্যকর খোলসার কিছুক্ষণের মধ্যেই অমরনাথ যাত্রী ও পর্যটকদের ফেরত আসার নির্দেশ দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি একটি নিরাপত্তা নির্দেশিকা জারি করে পর্যটক ও পুণ্যার্থীদের আহ্বান করেছেন, থাকার সময় কমিয়ে যত দ্রুত সম্ভব নেমে আসতে।

নির্দেশিকায় বলা হয়েছে, নতুন করে নাশকতামূলক হামলার আশঙ্কা -- বিশেষ করে অমরনাথ যাত্রীদের টার্গেট করা হতে পারে বলে সংশয় তৈরি হয়েছে এবং সর্বোপরি রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলার পরিস্থিতি যা ইঙ্গিত দিচ্ছে, তাতে করে পর্যটক ও পুণ্যার্থীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে, তাঁদের উপত্যকায় থাকার সময় যথাসম্ভব কমিয়ে ফিরে আসা গুরুত্বপূর্ণ।

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget