এক্সপ্লোর

ভাল অলরাউন্ডার হতে গেলে হার্দিককে বোলিংয়ে আরও উন্নতি করতে হবে, মত কপিলের, ধবনের জন্য দুঃখিত ‘হরিয়ানা হারিকেন’

চলতি বিশ্বকাপে উইকেটের মান নিয়ে অসন্তুষ্ট জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক

নয়াদিল্লি: আন্তর্জাতিক মঞ্চে আবির্ভাবের পর থেকেই হার্দিক পাণ্ড্যকে তুলনা করা হয় কপিল দেবের সঙ্গে। কিংবদন্তির সঙ্গে তুলনায় যে তিনি অস্বস্তি বোধ করেন, হার্দিক নিজেও সেটা বলেছেন। এবার কপিলের গলাতেও সেই সুর। তাঁর সঙ্গে তুলনা না টেনে হার্দিককে খোলা মনে খেলতে দেওয়ার আবেদন করেছেন ‘হরিয়ানা হারিকেন’। সঙ্গে বঢোদরার অলরাউন্ডারের প্রতি কপিলের পরামর্শ, বোলিংয়ে আরও উন্নতি করতে হবে। বল হাতে আরও বড় অবদান রাখতে হবে। ২০১৬ সালের জানুয়ারিতে অভিষেকের পর থেকে ব্যাট হাতে বেশ কয়েকটি নজরকাড়া ইনিংস খেলেছেন হার্দিক। টেস্টে সেঞ্চুরিও রয়েছে। তবে বল হাতে সেভাবে প্রভাব বিস্তার করতে পারেননি। ওয়ান ডে-তে তাঁর বোলিং গড় ৪১.৯৭। যার অর্থ, উইকেট পিছু হার্দিক খরচ করেছেন ৪১.৯৭ রান। ৪৭টি ওয়ান ডে খেলে তাঁর ঝুলিতে মোট উইকেট ৪৪। কপিল বলেছেন, ‘ওকে নিয়ে কোনও তুলনা করবেন না। ওকে খেলতে দিন। ওর প্রতিভা আমরা দেখেছি। আমি চাই ও আমার চেয়েও ভাল ক্রিকেটার হোক। ও একজন অলরাউন্ডার। দুই বিভাগেই ওকে ভাল খেলতে হবে।’ সংবাদসংস্থা পিটিআইকে কপিল আরও বলেছেন, ‘ও একজন ব্যাটিং অলরাউন্ডার। তবে ওকে বোলিংয়ে আরও উন্নতি করতে হবে।’ পাশাপাশি কপিল বলেছেন, ‘হার্দিক দারুণ টিমম্যান। সেটা ভীষণ গুরুত্বপূর্ণ।’ বিশ্বকাপের মাঝপথে আঙুলে চোট পেয়েছেন শিখর ধবন। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না দুরন্ত ছন্দে থাকা ভারতীয় ওপেনার। যা ভারতীয় শিবিরের কাছে বড় ধাক্কা। কপিল বলেছেন, ‘ওর জন্য ভীষণ দুঃখ হচ্ছে। দলের জন্যও হচ্ছে। তবে চোট-আঘাত নিয়ে কিছু করার থাকে না। আমি ইতিবাচক থাকতে চাই। আশা করছি ওর পরিবর্তে যে খেলবে, সে আরও ভাল করবে। তবে হ্যাঁ, ধবনের মতো বড় মানের ক্রিকেটার চোট পেলে খারাপ তো লাগেই।’ চলতি বিশ্বকাপে উইকেটের মান নিয়ে অসন্তুষ্ট জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। কপিল বলেছেন, ‘ইংল্যান্ডের উইকেট এতই ব্যাটিং সহায়ক হয়ে পড়েছে যে, আমি চিন্তিত। সামান্য ঘাস থাকলে আড়াইশো রান করাটাও কঠিন হয়ে যায়। মানছি এখন ক্রিকেট শুধু চার-ছক্কার খেলা হয়ে গিয়েছে, তবে উইকেট এমন হওয়া উচিত যেখানে ব্যাটসম্যানেরা ৬০ শতাংশ আর বোলাররা ৪০ শতাংশ সুবিধা পায়। তবে এই মুহূর্তে সেই অনুপাতটা ব্যাটসম্যানদের পক্ষে ৮০-২০ হয়ে গিয়েছে।’

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget