এক্সপ্লোর

রাফাল নিয়ে মোদিকে ব্ল্যাকমেল করছেন পর্রীকর, তোপ রাহুলের, ২০ মিনিট বিতর্কে বসুন, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ

নয়াদিল্লি: গোটা রাফাল ডিলের নথিপত্রের ফাইল তাঁর বেডরুমে আছে, এহেন দাবি করে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ব্ল্যাকমেল করছেন’ বলে মন্তব্য করলেন রাহুল গাঁধী। কংগ্রেস সভাপতি আজ সংসদে রাফাল নিয়ে সরব হন, মোদিকে নিশানা করেন। পাশাপাশি সাংবাদিক সম্মেলন করেও একটি অডিওটেপের উল্লেখ করে দাবি করেন, এতে পর্রীকরকে উদ্ধৃত করে গোয়ার এক মন্ত্রী বলেছেন, রাফাল ডিলের ফাইল তাঁর কাছে আছে। এরকম আরও অনেক টেপ থাকতে পারে বলেও দাবি করেন কংগ্রেস সভাপতি। রাহুল সেই অডিও টেপ লোকসভায় শোনানোর অনুমতি চাইলেও দেননি স্পিকার সুমিত্রা মহাজন। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গোয়ার ওই মন্ত্রী স্পষ্ট বলেছেন, পর্রীকরজি ক্যাবিনেট বৈঠকে জানিয়েছেন, রাফাল সংক্রান্ত যাবতীয় তথ্যপ্রমাণের ফাইল তাঁর কাছে আছে, তাই তাঁকে বিরক্ত করা যাবে না। এমন আরও টেপ থাকতে পারে। কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলি ৫৮০০০ কোটি টাকার রাফাল ডিলের জেপিসি তদন্ত চাইছে। রাহুল বলেন, পর্রীকর প্রধানমন্ত্রীকে কার্যত হুমকি দিচ্ছেন, ব্ল্যাকমেল করছেন। আমরা দীর্ঘদিন ধরে বিষয়টা তুলছি। প্রশ্ন হল, পর্রীকরের বেডরুমে কী তথ্য, কোন ফাইল আছে, তার কী ফল হতে পারে মোদির ক্ষেত্রে। মোদিকে রাফাল, যুদ্ধবিমান বা কৌশলগত যে কোনও ইস্যুতে মুখোমুখি বিতর্কে নামার চ্যালেঞ্জ করে রাহুল বলেন, রাফাল নিয়ে প্রধানমন্ত্রী ২০ মিনিট মুখোমুখি বসুন, দেখবেন কী হয়। কিন্তু প্রধানমন্ত্রীর সামনাসামনি হওয়ার সাহসই নেই। মোদির গতকালের ইন্টারভিউটি ‘সাজানো’ আখ্যাও দেন রাহুল। মোদি গতকালের সাক্ষাত্কারে রাফাল ডিলে তাঁর ভূমিকা নিয়ে কোনও প্রশ্নই ওঠেনি বলে যে দাবি করেছেন, তাকে কটাক্ষ করে রাহুল বুধবার মন্তব্য করেন, কোন দুনিয়ায় প্রধানমন্ত্রী আছেন, জানি না। মোদিজি, আপনার বিরুদ্ধে প্রশ্ন উঠছে, লোকে জানতে চায়, কেন আপনি অনিল অম্বানিকে ৩০০০০ কোটি টাকা দিলেন। দেখে অবাক লাগছে, প্রধানমন্ত্রী ভাবছেন, প্রশ্নগুলি অন্য কারও সম্পর্কে তোলা হচ্ছে। কংগ্রেস ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার ডিলে অনিয়মের অভিযোগ তুলে দাবি করেছে, মোদি সরকার আগের সরকারের আমলে স্থির হওয়া দামের চেয়ে বেশি দামে সেগুলি কিনছে। ডিলে অনিল অম্বানিকে সরকার সুবিধা পাইয়ে দিয়েছে বলেও অভিযোগ তাদের। যদিও সরকার, অম্বানির তরফেও সেই অভিযোগ খারিজ করা হয়েছে।

সেরা শিরোনাম

Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget