এক্সপ্লোর

Petrol and diesel prices Today: ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা

তার ওপর পেট্রোল ও ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।  যার ফলে মানুষের ওপর আর্থিক বোঝা আরও বাড়ার সম্ভাবনা। 

কলকাতা: ভোটের পর থেকে দফায় দফায় বেড়েই চলেছে জ্বালানির দাম। এবারের বৃদ্ধির ফলে পেট্রোলের দাম রেকর্ড গড়ল।  এবছরে সর্বোচ্চ দামে পৌঁছল পেট্রোল।  কলকাতায় লিটার প্রতি ২৬ পয়সা বেড়ে পেট্রোলের দাম হল ৯১ টাকা ৯২ পয়সা।  ৩০ পয়সা বেড়ে লিটারপ্রতি ডিজেলের দাম হল ৮৫ টাকা ২০ পয়সা। 

গতকালই পেট্রোল ও ডিজেলের দাম একদফা বেড়েছিল।  করোনা পরিস্থিতির জেরে একে আর্থিক বিপর্যয়ের মখে দেশ।  বহু মানুষ কাজ হারিয়েছেন।  তার ওপর পেট্রোল ও ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।  যার ফলে মানুষের ওপর আর্থিক বোঝা আরও বাড়ার সম্ভাবনা।

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির মূল্য সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসারে, রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ২৭ পয়সা বেড়ে প্রতি লিটারে হয়েছে ৯১.৮০ টাকা। অন্যদিকে,ডিজেলের দাম লিটারে ২০ পয়সা বেড়ে হয়েছে ৮২.৩৬ টাকা।

মুম্বইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৮.১২ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৪৮ টাকা।

উল্লেখ্য, পাঁচ রাজ্যের ভোটের ফল ঘোষণার পর গত  সপ্তাহের মঙ্গলবার থেকে প্রায় প্রতিদিনই দাম বাড়ছে পেট্রোল ও ডিজেলের। মাঝে তিনদিনের বিরতির পর গতকালও দাম বেড়েছিল।

পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এই চার রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরির ভোটের বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন ২৬ ফেব্রুয়ারি জারি করেছিল। এর একদিন পর ২৭ ফেব্রুয়ারি পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছিল। এরপর দুই মাসের বিরতির পর ফের বাড়তে শুরু করেছে পেট্রোল ও ডিজেলের দাম।

উল্লেখ্য, স্থানীয় কর ও পরিবহন খরচ অনুসারে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দামে ফারাক হয়ে থাকে। গত ১৫ এপ্রিল তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের দাম সামান্য কমিয়েছিল। এরপর আর মূল্য সংশোধন করা হয়নি। ওই সময় পাঁচ রাজ্যে নির্বাচন চলছিল। ভোটগ্রহণ শেষ হওয়ার পর তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল। কারণ, ওই সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছিল। আমেরিকায় চাহিদার কারণে অপরিশোধিত তেলের দামে এই বৃদ্ধি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget