এক্সপ্লোর

Petrol-Diesel Price: ফের বাড়ল জ্বালানির দাম, শহরে সেঞ্চুরির দিকে এগোচ্ছে পেট্রোলের মূল্য

আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ২৯ পয়সা বাড়ল।


কলকাতা: রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দু’একদিন অন্তর বাড়িয়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ২৯ পয়সা বাড়ল। ফলে পেট্রোলের দাম হল লিটারে ৯৫ টাকা ২ পয়সা। ডিজেলের দাম লিটারে ৮৮ টাকা ৮০ পয়সা হল। মুম্বইয়ে আগেই সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম।

রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৯৫.০৩ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮৫.৯৫ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০১.২৫ টাকা। ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৩.১০ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৬.৪৭ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯০.৬৬ টাকা।

মে মাসে পেট্রোল ও ডিজেলের বিক্রি কমেছে ১৭ শতাংশ
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে দেশের প্রায় সমস্ত রাজ্যেই চলছে বিধিনিষেধ। এ জন্য চাহিদা কমায় মে মাসে পেট্রোল ও ডিজেলের বিক্রয় এর আগের মাসের তুলনায় ১৭ শতাংশ কমেছে। পরিসংখ্যাণ অনুসারে, পেট্রোলের বিক্রয় মে মাসে কমে হয়েছে ১৭.৯ লক্ষ টন, যা গত এক বছরে সবচেয়ে কম। যদিও গত বছরের মে মাসের তুলনায়  ১৩ শতাংশ বেশি হলেও প্রাক কোভিড পর্বের ২৪.৯ লক্ষ টনের থেকে তা ২৮ শতাংশ কম। 
দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি ডিজেলের বিক্রয়ও চলতি বছরের মে মাসে কমে হয়েছে ৪৮.৯ লক্ষ টন, যা ২০১৯-এর মে মাসের তুলনায় ৩০ শতাংশ কম। ২০২১-এর মে মাসে রান্নার গ্যাসের সিলিন্ডার বিক্রয়ও ছয় শতাংশ কমেছে।  এর বিক্রয় কমে হয়েছে ২১.৬ লক্ষ টন। যদিও ২০১৯-র মে মাসের ২০.৩ লক্ষ টনের চেয়ে তা ৬ শতাংশ বেশি।

অন্যদিকে, জ্বালানির লাগাতার মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের কাছে রাজ্যগুলির আবেদন প্রসঙ্গে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছেন, পেট্রোল-ডিজেলের দাম বাড়া নিয়ে এধরনের দাবি ওঠে। কিন্তু কেন্দ্রকে ভারসাম্য রক্ষা করে চলতে হয়। কেন্দ্রের দায়িত্ব মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ।

পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল ছয়টায় সংশোধন করা হয়। সকাল ছয়টা থেকে নতুন দাম কার্যকর হয়। পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটির মতো কিছু ট্যাক্স ও ডিলারের কমিশন যুক্ত হয়। এসব যুক্ত করার পর দাম প্রায় দ্বিগুণ বেড়ে যায়। এসএমএসের মাধ্যমেও পেট্রোল ও ডিজেলের মূল্য জানা যায়। ইন্ডিয়ান ওয়েলের ওয়েবসাইট অনুযায়ী, আরএসপি ও নিজের শহরের কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ নম্বরে এসএমএস পাঠাতে হয়। মনে রাখতে হবে যে, প্রত্যেক শহরের কোড ভিন্ন। সেই কোড ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে সহজেই পাওয়া যায়।

 গত মে মাসের আগের দুই মাস দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া চলছিল। ওই সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশের বাজারে পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। গত ২ মে ভোটের ফলাফল প্রকাশিত হয়। এর পর থেকেই ফের পেট্রোল ও ডিজেলের দাম সংশোধিত হতে শুরু করে।

উল্লেখ্য, স্থানীয় কর ও পরিবহন খরচ অনুসারে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল ও ডিজেলের দামে ফারাক হয়ে থাকে।করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। বহু মানুষ কাজ হারিয়েছেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে সাধারণ মানুষের ওপর আর্থিক বোঝা আরও বাড়ার আশঙ্কা।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget