এক্সপ্লোর

Philippine Plane Crash ফিলিপিন্স বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫

রবিবার একটি C-130 সেনা বিমান ভেঙে পড়ে দক্ষিণ ফিলিপিন্সে।

মানিলা: ফিলিপিন্সে বিমান দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। ১৭ থেকে বেড়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫ জনে। রবিবার একটি C-130 সেনা বিমান ভেঙে পড়ে দক্ষিণ ফিলিপিন্সে। জানা যায় বিমানটিতে ৮৫ জন সেনা ছিলেন। 

৮৫ জনের মধ্যে প্রথমে ৪০ জন সেনা জওয়ানকে উদ্ধার করা গিয়েছিল। ঘটনার পর দীর্ঘক্ষণ দাউ দাউ করে জ্বলেছে বিমানের ধ্বংসাবশেষ। তার মধ্যেই উদ্ধারকার্য চালানো হয়। এ দিন প্রথমে ১৭ জনের মৃতদেহ মেলে। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৫ জনে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৪৫ জনের মৃত্যু হয়েছে।

এদিন ঘটনার পরবর্তী একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও একটি বনাঞ্চলে সেনাদের নিয়ে বিমানটি ভেঙে পড়েছে। গাছ-গাছালি থাকার কারণে দ্রুত ছড়িয়ে পড়েছে সেই আগুন। ঘটনা প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেনজানা জানিয়েছেন, বিমানটিতে ৩ জন পাইলট, পাঁচ জন ক্রু মেম্বার-সহ মোট ৮৫ জন যাত্রী ছিলেন। 

পাশাপাশি ফিলিপিন্সের একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, সেনার সি-১৩০ বিমানটিতে এদিন মোট ৮৫ জন যাত্রী ছিলেন। তাঁদের সকলেই সেনাবাহিনীর কর্মী। এ দিন সবেমাত্র প্রশিক্ষণ শেষ হয়েছিল তাঁদের। এরপর ওই প্রশিক্ষণ প্রাপ্ত সেনাদের সন্ত্রাসদমনে জন্য যৌথ বাহিনীর সঙ্গে জোলো দ্বীপের সুলু প্রদেশে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে তাঁদের মোতায়েনের কথা ছিল।

ফিলিপিন্সের দক্ষিণ প্রান্তে সন্ত্রাস বেড়েছে। পরিস্থিতি মোকাবিলা করতেই সেখানে সেনা বাডা়নো হচ্ছিল বলে খবর। কিন্তু গন্তব্য অবধি পৌঁছনো সম্ভব হল না। গন্তব্যে পৌঁছনোর আগেই যাত্রা পথেই ভেঙে পড়ে বিমানটি। ভয়াবহ দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্বাভাবিকভাবেই। যদিও এই দুর্ঘটনার সঙ্গে নাশকতার কোনওরকম যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget