এক্সপ্লোর

PM Modi Dhaka Visit: মোদির বাংলাদেশ সফরের অন্যতম আকর্ষণ ‘মুজিব জ্যাকেট’

Mujeeb Jackets to feature PM Narendra Modi's Bangladesh visit: যে আধিকারিকরা ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন, তাঁরা এই জ্যাকেট পরে থাকবেন বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দু’দিনের বাংলাদেশ সফরের অন্যতম আকর্ষণ হতে চলেছে ‘মুজিব জ্যাকেট’। আগামী সপ্তাহে বাংলাদেশ যাচ্ছেন প্রধানমন্ত্রী। ২৬ ও ২৭ তারিখ তাঁর বাংলাদেশে থাকার কথা। তার আগেই খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের পক্ষ থেকে ঢাকার ভারতীয় হাই কমিশনে ১০০টি ‘মুজিব জ্যাকেট’ পাঠিয়ে দেওয়া হয়েছে। যে আধিকারিকরা ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন, তাঁরা এই জ্যাকেট পরে থাকবেন বলে জানা গিয়েছে।

খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের চেয়ারম্যান বিনয় কুমার সাক্সেনা জানিয়েছেন, ‘শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এবার মুজিব বর্ষ পালন করছে বাংলাদেশ। সেই কারণেই প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আগে ঢাকার ভারতীয় হাই কমিশনের সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে ১০০টি মুজিব জ্যাকেটের অর্ডার দেওয়া হয়।’

বাংলাদেশে ‘মুজিব জ্যাকেট’ অত্যন্ত জনপ্রিয়। প্রবীণ ব্যক্তিদের কাছে এই জ্যাকেট বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক। নতুন প্রজন্মের কাছেও ফ্যাশন স্টেটমেন্ট হয়ে উঠেছে এই মুজিব জ্যাকেট।

মোদি বরাবরই খাদির জ্যাকেট পরার জন্য বিখ্যাত। এই  জ্যাকেট তাঁর স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছে। বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘মোদি জ্যাকেট’। ২০১৬ সালে গোয়ায় ব্রিকস সম্মেলনে যোগ দেওয়া রাষ্ট্রনেতারা খাদির জ্যাকেট পরেছিলেন। এবার মোদির বাংলাদেশ সফরেও আকর্ষণের কেন্দ্রে থাকবে খাদির জ্যাকেট।

খাদি ও গ্রামোদ্যোগ কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী বরাবরই কূটনৈতিক সফরে খাদিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। মহাত্মা গাঁধীর উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই খাদির পোশাক পরেন প্রধানমন্ত্রী। তিনি বিদেশ সফরে যাওয়ার সময় সঙ্গে রাখেন খাদির তৈরি রুমাল এবং তা উপহার হিসেবে দেন। মুজিব জ্যাকেট বাংলাদেশে ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। এটা অত্যন্ত গর্বের বিষয় যে, প্রধানমন্ত্রী মোদির বাংলাদেশ সফরের সময় এই খাদির জ্যাকেট পরা হবে। খাদির সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসাডার প্রধানমন্ত্রী মোদি। তাঁর বাংলাদেশ সফরে খাদির মুজিব জ্যাকেট ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে সারা বিশ্বে এবং কূটনৈতিক মহলে খাদিকে তুলে ধরা যাবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget