এক্সপ্লোর

PM Modi Holds Covid Review: তৃতীয় ঢেউ রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, ৬ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেছেন, এই রাজ্যগুলিতে গত জানুয়ারি-ফেব্রুয়ারির মতো একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে। গত এপ্রিলের মতো ভয়াবহ পরিস্থিতিতে এড়াতে কঠোর ব্যবস্থা নিতে হবে

নয়াদিল্লি: করোনা পরিস্থিতি নিয়ে দেশের ছয় রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, ওড়িশা ও মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি ওই রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী। এই রাজ্যগুলির বিভিন্ন জেলাগুলিতে সাম্প্রতিক অতীতে করোনা আক্রান্তর সংখ্যা বেড়েছে বা সাম্প্রতিক অতীতে আক্রান্তর সংখ্যা কমেনি। 

প্রধানমন্ত্রী বলেছেন, এই রাজ্যগুলিতে গত জানুয়ারি-ফেব্রুয়ারির মতো একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে। গত এপ্রিলের মতো ভয়াবহ পরিস্থিতিতে এড়াতে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং আরও বেশি করে পরীক্ষা ও টিকাপ্রদানের ওপর গুরুত্ব দিতে হবে। 

প্রধানমন্ত্রী মোদি বলেছেন, যে রাজ্যগুলিতে দৈনিক আক্রান্তের সংখ্যা বেশি, সেই রাজ্যগুলিকে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় অতিসক্রিয়তার সঙ্গে ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা, রোগী চিহ্নিত করা-চিকিৎসা-টিকাদানের ওপর গুরুত্ব দিয়ে এক্ষেত্রে এগোতে হবে।

প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্র করোনা মোকাবিলায় ২৩ হাজার কোটি টাকার আপৎকালীন প্যাকেজ ঘোষণা করেছে। স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তুলতে এবং পরিকাঠামোর ফাঁকফোকর ঢাকতে রাজ্যগুলি এই তহবিল ব্যবহার করতে হবে। গ্রামীণ এলাকাগুলিতে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।  

উত্তর-পূর্বের রাজ্যগুলিতে যে ধরনের দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে, এই রাজ্যগুলিকেও সে ধরনের ব্যবস্থা গ্রহণের পথে হাঁটতে হবে। এক্ষেত্রে পুরো রাজ্য বা শহরে লকডাউন জারির পরিবর্তে মাইক্রো কনটেইনমেন্ট জোন গড়ে তোলার ব্যাপারে গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী গ্রামীণ এলাকাগুলিতে চিহ্নিতকরণের বিষয়টি আরও গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন, ভারতে করোনার তৃতীয় ঢেউ রুখতে টিকাপ্রদানের কাজে গতি আনতে হবে। 

প্রধানমন্ত্রী বলেছেন, বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন যে, তৃতীয় ঢেউয়ের প্রভাব শিশুদের ওপর পড়তে পারে। রাজ্যগুলির এ ক্ষেত্রে চিকিৎসার বন্দোবস্ত প্রস্তুত রাখতে হবে। সেইসঙ্গে সচেতনতা বৃদ্ধি ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ওপর জোর দিতে হবে। 

এর আগে সরকার জানিয়েছিল যে, জুলাইতে এখনও পর্যন্ত নতুন করোনা আক্রান্তদের ৭৩.৪ শতাংশই কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ু,অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget