এক্সপ্লোর

বাজপেয়ীর রেকর্ড ভাঙলেন, মোদিই এখন দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী

PM Modi Breaks Atal Bihari Vajpayee's Record: ভারতে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন যে রাজনীতিকরা, তাঁদের তালিকায় চতুর্থ স্থানটি অর্জন করলেন তিনি। তাঁর আগের তিনজন হলেন জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী ও মনমোহন সিংহ।

নয়াদিল্লি: বৃহস্পতিবার অভিনব এক রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদি। ভারতে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন যে রাজনীতিকরা, তাঁদের তালিকায় চতুর্থ স্থানটি অর্জন করলেন তিনি। তাঁর আগের তিনজন হলেন জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী ও মনমোহন সিংহ। অ-কংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে এতদিন সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন অটলবিহারী বাজপেয়ী। সেই রেকর্ড ভাঙলেন মোদি। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন মোদি। দ্বিতীয়বার শপথ নেন ২০১৯ সালের ৩০ মে। জওহরলাল নেহরু ক্ষমতায় ছিলেন ১৭ বছর। তাঁর মেয়ে ইন্দিরা গাঁধী দু’দফায় প্রধানমন্ত্রী ছিলেন মোট ১১ বছর। মনমোহন সিংহও দু’দফায় প্রধানমন্ত্রী ছিলেন মোট ১০ বছর।
অ-কংগ্রেসি প্রধানমন্ত্রীদের অনেকেই পুরো মেয়াদে ক্ষমতায় থাকতে পারেননি। জনতা পার্টির প্রধানমন্ত্রী হিসাবে মোরারজি দেশাই ক্ষমতায় ছিলেন ১৯৭৭ সালের ২৪ মার্চ থেকে ১৯৭৯ সালের ২৮ জুলাই পর্যন্ত। চরণ সিংহ ক্ষমতায় ছিলেন ১৯৭৯ সালের ২৮ জুলাই থেকে ১৯৮০ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত। পরবর্তীকালে জনতা দলের বিশ্বনাথপ্রতাপ সিংহ ক্ষমতায় ছিলেন ১৯৮৯ সালের ২ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ১০ নভেম্বর পর্যন্ত। চন্দ্রশেখর ক্ষমতায় ছিলেন ১৯৯০ সালের ১০ নভেম্বর থেকে ১৯৯১ সালের ২১ জুন পর্যন্ত। এইচ ডি দেবেগৌড়ার ক্ষমতায় থাকার মেয়াদ ছিল ১৯৯৬ সালের ১ জুন থেকে ১৯৯৭ সালের ২১ এপ্রিল পর্যন্ত। ইন্দ্রকুমার গুজরাল ক্ষমতায় ছিলেন ১৯৯৭ সালের ২১ এপ্রিল থেকে ১৯৯৮ সালের ১৯ মার্চ পর্যন্ত। অ-কংগ্রেসিদের মধ্যে মোদির আগে অটলবিহারী বাজপেয়ী সবথেকে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন। উনি লাগাতার ২ হাজার ২৫৬ দিন পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯ মার্চ ১৯৯৮ এ অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি ২২ মার্চ ২০০৪ পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন। অটলবিহারী বাজপেয়ীর প্রথম কার্যকাল ১৯ মার্চ ১৯৯৮ থেকে ১৩ অক্টোবর ১৯৯৯ পর্যন্ত চলে। আর ওনার দ্বিতীয় কার্যকাল ১৩ অক্টোবর ১৯৯৯ থেকে ২২ মে ২০০৪ পর্যন্ত চলে। মোদি এখনও পর্যন্ত ২ হাজার ২৬০ দিন ধরে প্রধানমন্ত্রীর পদে বহাল আছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget