এক্সপ্লোর

Prashant Kishor Meets Rahul Gandhi: দিল্লিতে রাহুল গাঁধী-প্রিয়ঙ্কার সঙ্গে বৈঠক প্রশান্ত কিশোরের

রাহুলের বাড়িতেই পিকের সঙ্গে বৈঠকে প্রিয়ঙ্কা, কেসি বেনুগোপালের মতো কংগ্রেস নেতারা।

নয়াদিল্লি: পঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোট কৌশলী  প্রশান্ত কিশোরের সঙ্গে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কার গাঁধীর বৈঠক হল। পঞ্জাবের ভোটের আগে পিকের সঙ্গে রাহুলের  এই  বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাহুলের বাড়িতেই পিকের সঙ্গে বৈঠকে প্রিয়ঙ্কা, কেসি বেনুগোপালের মতো কংগ্রেস নেতারা। রাহুল-প্রিয়ঙ্কা-পিকের বৈঠকে ছিলেন পঞ্জাবে কংগ্রেসের পর্যবেক্ষক হরিশ রাওয়াতও।

জল্পনা চলছে যে, রাহুল গাঁধীর সঙ্গে বৈঠকে পঞ্জাবের আসন্ন ভোট নিয়ে আলোচনা করছেন প্রশান্ত কিশোর। উল্লেখ্য, কয়েক মাস আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী  ক্যাপ্টেন অমরিন্দর সিংহ প্রশান্ত কিশোরকে তাঁর প্রধান পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করেছেন। এরপর পিকে বিধায়ক ও দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন।

উল্লেখ্য, ভোটমুখী পঞ্জাবে অন্তর্দ্বন্দ্ব চরমে উঠেছে ক্ষমতাসীন কংগ্রেসের অন্দরে। দলের অন্দরের ক্ষোভ প্রশমনের জন্য বেশ কয়েক দফা বৈঠক হয়েছে। কয়েক সপ্তাহ আগেই নভজ্যোত সিংহ সিধু মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহর বিরুদ্ধে বিদ্যুৎ সহ বিভিন্ন বিষয়ে সরব হয়েছিলেন। তিনি দুর্নীতির অভিযোগ তুলেও সরব হয়েছিলেন।

উল্লেখ্য, গত সপ্তাহেই প্রশান্ত কিশোর তিন বার এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেছিলেন। পাওয়ারের সঙ্গে পিকে-র এই বৈঠক বিজেপির বিরুদ্ধে তৃতীয় মোর্চা গড়ে তোলার জন্য মঞ্চ তৈরির প্রচেষ্টা বলে জল্পনা শুরু হয়েছিল।

পিকে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে যথাক্রমে তৃণমূল কংগ্রেস ও ডিএমকে-জোটের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এর আগে অন্ধ্রপ্রদেশে ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস ও দিল্লিতে আম আদমি পার্টির ভোট সংক্রান্ত রণকৌশল রচনার কাজে ভূমিকা নিয়েছিলেন পিকে।

প্রায় পাঁচ বছর পর প্রশান্ত কিশোর রাহুল গাঁধীর বাসভবনে গেলেন। প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক চলে। ২০১৭-তে উত্তরপ্রদেশে নির্বাচনের পর কংগ্রেসের সঙ্গে পিকে-র সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কংগ্রেসের সঙ্গে আর কখনও কাজ না করার কথাও পিকে বলেছিলেন বলে শোনা যায়। যদিও প্রশান্তর সঙ্গে প্রিয়ঙ্কা বরাবরই যোগাযোগ বজার রাখতেন।

কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রশান্ত কিশোরের হঠাৎ সাক্ষাৎ ঘিরে স্বাভাবিকভাবে শুরু হয়ে গেছে নানা গুঞ্জন।বাংলায় তৃতীয়বার তৃণমূল ক্ষমতায় আসার পর, এখন বিজেপি বিরোধীদের কার্যত নয়নের মণি প্রশান্ত কিশোর।এই প্রেক্ষাপটে কি মঙ্গলবারের বৈঠকে জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট গড়া নিয়ে কোনও আলোচনা হয়েছে?এই বৈঠকের মাধ্যমেই কি তৈরি হবে নতুন সমীকরণ?অনেক প্রশ্ন মাথাচাড়া দিলেও, রাহুল-প্রশান্ত সাক্ষাৎকে নিছক সৌজন্য বলেই দাবি করছে কংগ্রেস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget