এক্সপ্লোর

Ramnath Kovind Health: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাইপাস সার্জারি

President Ramnath Kovind: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ট্যুইট করে এই খবর জানিয়েছেন।

নয়াদিল্লি: দিল্লির এইমসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাইপাস সার্জারি হল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ ট্যুইট করে এই খবর জানিয়েছেন। তাঁর ট্যুইট, ‘দিল্লি এইমসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাইপাস সার্জারি সফলভাবে শেষ হয়েছে। সফলভাবে অস্ত্রোপচার করার জন্য আমি চিকিৎসকদের দলকে অভিনন্দন জানাচ্ছি। রাষ্ট্রপতির স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নেওয়ার জন্য এইমসের ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি। তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।’

">

শুক্রবার সকালে ৭৫ বছর বয়সি রাষ্ট্রপতির বুকে অস্বস্তি শুরু হওয়ায় তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে সেখানেই ভর্তি হন তিনি। শনিবার তাঁকে সামরিক হাসপাতাল থেকে এইমসে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এরপর এইমসে ভর্তি হন রাষ্ট্রপতি। সেখানেই আজ তাঁর অস্ত্রোপচার হল। 

এইমস সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

রাষ্ট্রপতি হাসপাতালে ভর্তি হওয়ার সময় বাংলাদেশ সফরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান তিনি থেকেই ফোনে রাষ্ট্রপতির ছেলের সঙ্গে কথা বলেন। রাষ্ট্রপতির শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতির শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন দলের নেতারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইট করে জানান, ‘রাষ্ট্রপতিজির পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিয়েছি। তিনি যাতে সুস্থ থাকেন, সেজন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’

আজ রাষ্ট্রপতির অস্ত্রোপচার হওয়ার পর সবাই রাষ্ট্রপতির দ্রুত সুস্থতা কামনা করছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget