এক্সপ্লোর

‘অবিলম্বে শাস্তি দেওয়া হোক’, ঘুষ নিতে গিয়ে সিবিআই-এর হাতে গ্রেফতার ওএসডি-কে নিয়ে প্রতিক্রিয়া সিসোদিয়ার

বৃহস্পতিবার রাতে সিবিআই-এর হাতে গ্রেফতার হন দিল্লি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (দানিক্স) ক্যাডারের অফিসার গোপালকৃষ্ণ মাধব।

নয়াদিল্লি: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও মণীশ সিসোদিয়ার ওএসডি। দ্রুত কঠোর শাস্তির ব্যবস্থা করার দাবি করেছেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী। শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তার ঠিক দুদিন আগে, বৃহস্পতিবার রাতে সিবিআই-এর হাতে গ্রেফতার হন দিল্লি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (দানিক্স) ক্যাডারের অফিসার গোপালকৃষ্ণ মাধব। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, জিএসটি সংক্রান্ত একটি বিষয়ে ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় ধরা পড়েন তিনি। সিবিআই সূত্রে জানানো হয়েছে, মাধবের সম্পর্কে আগাম খবর ছিল গোয়েন্দাদের কাছে। সেইমতো তাঁকে ধরতে ফাঁদ পাতা হয়। পাকড়াও করার পর অফিসারকে সিবিআই হেডকোয়ার্টারে নিয়ে গিয়ে জেরা করা হয়। পরে, রাতে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, এখনও পর্যন্ত মণীশ সিসোদিয়ার কোনও যোগসূত্র মেলেনি। দিল্লি সরকারের ওয়েবসাইট অনুযায়ী, ২০১৫ সালে উপ-মুখ্যমন্ত্রীর ওএসডি হিসেবে দায়িত্ব নেন মাধব। এদিকে, মাধবকে গ্রেফতার করার কয়েক ঘণ্টার মধ্যে শুক্রবার তাঁর ঘনিষ্ঠ সহযোগী ধীরজ গুপ্ত নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে সিবিআই। জানা গিয়েছে, বহু অফিসারের হয়ে দালালি করতেন এই ধীরজ। ওএসডি গ্রেফতারির পর তাঁর কঠোরতম সাজার দাবি তুলেছেন মণীশ সিসোদিয়া। শুক্রবার, তিনি ট্যুইটারে লেখেন, আমি জানতে পেরেছি ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআই এক জিএসটি ইনস্পেক্টরকে গ্রেফতার করেছে। ঘটনাক্রমে, ওই অফিসার আমার দফতরে আমার ওএসডি হিসেবে কর্মরত ছিল। সিবিআই-এর উচিত অবিলম্বে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা। গত পাঁচ বছরে আমি এধরনের বহু দুর্নীতিগ্রস্ত আধিকারিককে ধরিয়ে দিয়েছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget