এক্সপ্লোর

Punjab Mail : ১১০-এ পা দিল পঞ্জাব মেল, ভারতীয় রেলের প্রাচীনতম দূরপাল্লার ট্রেন

বোম্বে ও পেশোয়ারের মধ্যে যাত্রা শুরু। ছুঁয়ে যেত আগ্রা, দিল্লি ও লাহোর।

মুম্বই : ভারতীয় রেলের দূরপাল্লার প্রাচীনতম ট্রেন পঞ্জাব মেল ১১০ বছরে পা দিল। মুম্বই ও ফিরোজপুরের মধ্যে বর্তমানে চলাচলকারী ট্রেনটি তার প্রথম যাত্রাপথ শুরু করেছিল বোম্বে (অধুনা মুম্বই) ও পেশোয়ারের (বর্তমানে পাকিস্তানের অর্ন্তগত) মধ্যে। ভারতীয় রেলের প্রাচীনতম ট্রেনটির ১১০ বছরে পা দেওয়ার কথা সরকারিভাবে জানানো হয়েছে সেন্ট্রাল রেলওয়েজের তরফে।

এক শতাব্দীর বেশি সময় আগে যখন পঞ্জাব মেল যাত্রা শুরু করেছিল তখন ট্রেনটির নাম ছিল পঞ্জাব লিমিটেড। ভারতীয় রেলের অপর ঐতিহ্যবাহী ট্রেন ফ্রন্টিয়ার মেলের থেকে যা ১৬ বছর আগে যাত্রা শুরু করে। তৎকালীন বোম্বের বালার্ড পিয়ের মোল স্টেশনে স্টিম ভরা হত ট্রেনটিতে। গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়েজের প্রাণকেন্দ্র ছিল যে জায়গাটি। পরে যা সিআর হয়ে ওঠে।

পঞ্জাব মেল তথা যাত্রা শুরু সময়কার পঞ্জাব লিমিটেড বোম্বে থেকে পেশোয়ারের ২ হাজার ৪৯৬ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নিত ৪৭ ঘণ্টা। ইটরাসি, আগ্রা, দিল্লি ও লাহোর ছুঁয়ে যেত ট্রেনটি। শুরুর সময়ে ৩টি প্যসেঞ্জার গাড়ি ও ৯৬ জন যাত্রীবহনের ক্ষমতা ছিল পঞ্জাব লিমিটেডের। প্যাসেঞ্জার কোচগুলির মধ্যে ছিল করিডর স্পেস, ছিল ডুয়াল বার্থ কমার্টমেন্ট।

পঞ্জাব মেল যাত্রা শুরু করেছিল  ১৯১২ সালের ১ জুন। সেই দিনটির খতিয়ান বেরিয়ে আসার কাহিনীও বেশ চমকপ্রদ। ১৯১১ সালের কোস্ট এস্টিমেট পেপার ঘেঁটে ও ২০১২ সালের অক্টোবরে ট্রেনটি লেট হওয়ার জেরে এক ব্যক্তির অভিযোগের জবাব দিতে গিয়ে বেরিয়ে আসে পঞ্জাব মেলের প্রথম যাত্রা শুরু করার দিনের খোঁজ। পঞ্জাব মেল ছিল ব্রিটিশদের সফরের অন্যতম প্রিয় বাহন। সাদাম্পটন বন্দর থেকে দীর্ঘ ১৩ দিনের সমুদ্রযাত্রা করে এসে পঞ্জাব মেলে চেপে পছন্দের গন্তব্য পৌঁছতেন সস্ত্রীক অনেক ব্রিটিশ অফিসারই। ১৯৩০ সাল থেকে ভারতীয়দেরও যে ট্রেনে ওঠার ছাড়পত্র মেলে, ১৯৪৫ সালে বসে প্রথম এয়ার কন্ডিশানড কোচ।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে স্টিম ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন ছেড়ে ইলেকট্রিক ইঞ্জিনে উত্তরণ, দেশভাগের পর যাত্রাপথে বদল সহ একাধিক জলজ্ব্যান্ত ইতিহাস সঙ্গী করেই ভবিষ্যতের পথে আরও এক পা বাড়াল ভারতীয় রেলের দূরপাল্লার প্রাচীনতম ট্রেন পঞ্জাব মেল।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget