এক্সপ্লোর

রবি দিনেও অমানিশা! নিঃশব্দে, নিভৃতে গুরুদেবের জন্মদিন পালন বিশ্বভারতীতে

এবারের মতো গুরু প্রণামের ইতি।

বীরভূম: বিশ্বভারতীর একশো বছরের ইতিহাসে সম্ভবত এটাই প্রথমবার, যেখানে গুরুদেবের জন্মদিন পালন হল একেবারে নিঃশব্দে, নিভৃতে। প্রভাতফেরি নেই। গান নেই, নাচ নেই, আবৃত্তি নেই। নেই নাটক। উপসানা গৃহ একেবারে খাঁ খাঁ করছে। যার জন্মদিন ঘিরে চাঁদের হাঁট বসতো শান্তিনিকেতনে, সেখানে একা একা দাঁড়িয়ে শিমুল, পলাশ, বকুল, কৃষ্ণচূড়া। ঘণ্টাতলায় কোকিলের কোলাহলও যেন কৃপণ। একটু শব্দ নেই। বিশ্বভারতীর চৌহদ্দিতে গুনগুন করেও কেউ গাইছে না ‘হে নূতন’। নামমাত্র অনুষ্ঠানে কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করলেন উপাচার্য।  স্বাধীনত্তোর ভারতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে শান্তিনিকেতনে শূন্যতা? না, কস্মিনকালেও এমন ভাবনা কারো মাথায় আসেনি। দুঃস্বপ্নেও এমন অমানিশার কথা কেউ ভাবেনি। তবে এটাই হল।

আরও পড়ুন: আজ ১৫৯-এ পড়লেন রবীন্দ্রনাথ, জেনে নিন তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য

করোনার কারণে ভানু সিংহর পাড়ায় আগেই বাতিল হয়েছিল বসন্ত উৎসব। এবার লকডাউনে রবির প্রভাতও যেন গোধূলি! শুক্রবার বিশ্বভারতীতে কবিগুরুর ১৬০ তম জন্মদিন পালন হল স্রেফ নামেই। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর শ্রদ্ধা জ্ঞাপনেই শুরু আর সেখানেই শেষ।

আরও পড়ুন: রবীন্দ্রনাথের স্বকন্ঠে গাওয়া ‘জনগণমন’-র ভিডিও উপহার লতার

একই অবস্থা কলকাতার জোড়াসাঁকো ঠাকুবাড়িতেও। বাংলাদেশের শিলাইদহতেও ছবিটা একই। মহর্ষি দেবেন্দ্র নাথ ঠাকুর ও সারদা দেবীর সংসারে রবির আসা কিংবা ১৯২১ সালে শান্তিনিকেতনের প্রতিষ্ঠার পর এমন অনাড়ম্বরে ২৫শে বৈশাখ পালন, না কখনও হয়নি।

আরও পড়ুন: কেউ গাইলেন, 'ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে ', কেউ 'নয়ন তোমারে পায় না দেখিতে' 

ভানু সিংহর স্বপ্নের দেশ থেকে অনেক দূর, শহর কলকাতাও যেন বুড়িছোঁয়া করেই কাটিয়ে দিল। দু, তিনটে ট্যাবলোর শহর প্রদক্ষিণ। উর্দিধারীদের উত্তরীয় পরে সামাজিক দূরত্ব মেনে রাস্তায় হাত জোড় করে দাঁড়িয়ে শ্রদ্ধাজ্ঞাপন। আর বলার মতো ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কবি প্রণাম’। ব্যস। এবারের মতো গুরু প্রণামের ইতি।

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Embed widget