এক্সপ্লোর

Lightning strikes: রাজস্থানে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

Deadly lightning strikes killed at least 20 people in Rajasthan. | মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী।

জয়পুর: রাজস্থানের বিভিন্ন জায়গায় বজ্রপাতে মৃত্যু হল ২০ জনের। বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। তিনি মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেছেন। 

গতকাল জয়পুরের আমের ফোর্টে ওয়াচ টাওয়ারের উপর বজ্রপাত হয়। ফলে সেখানে থাকা অন্তত ১৩ জনের মৃত্যু হয়। এছাড়া কোটায় চারজন, ঢোলপুরে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।

রাজস্থানের মুখ্যমন্ত্রী এই ঘটনায় শোকপ্রকাশ করে বলেছেন, ‘কোটা, ঢোলপুর, ঝালোয়ার, জয়পুর ও বারানে বজ্রপাতে এতজনের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। শোকগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই। ঈশ্বর তাঁদের এই শোক সহ্য করার শক্তি দিন। এই পরিবারগুলিকে যত দ্রুত সম্ভব সহায়তা প্রদান করার জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।’

স্থানীয় সূত্রে খবর, গতকাল জয়পুরের আবহাওয়া অত্যন্ত মনোরম ছিল। সেই কারণে বহু মানুষ আমের ফোর্টে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে গিয়েছিলেন। কিন্তু তার মধ্যেই ঘটে গেল এই বিপর্যয়। হঠাৎ বজ্রপাতে একসঙ্গে এতজন প্রাণ হারালেন। 

আমের ফোর্টে বজ্রপাতে ১৭ জন আহত হয়েছেন। পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের যৌথ দল তাঁদের উদ্ধার করে জয়পুরের সোয়াই মান সিংহ হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

এই মর্মান্তিক ঘটনার খবর পেয়েই আমের ফোর্টের পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যান জেলাশাসক অন্তর সিংহ। বজ্রপাতে মৃত্যু এড়ানোর লক্ষ্যে বিশেষ পরিকল্পনা নেওয়ার বিষয়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের জরুরি বৈঠক ডেকেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। আজ বেলা বারোটায় জয়পুরে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।

রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘সবার কাছে আমার আবেদন, প্রাকৃতিক বিপর্যয়ে সময় কেউ আতঙ্কিত হয়ে পড়বেন না। কেউ গুজব রটাবেন না বা গুজবে কান দেবেন না। তাতে আপনাদের আরও ক্ষতি হতে পারে। বরং প্রশাসন ও আবহাওয়া দফতরের পরামর্শ অনুযায়ী চলুন।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget