এক্সপ্লোর

Ranjit Sinha Death: প্রয়াত সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিনহা

সিবিআই-এর প্রাক্তন এই ডিরেক্টর আইটিবিপি-র ডিজি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

নয়াদিল্লি: প্রয়াত কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিনহা। আজ ভোর সাড়ে চারটে নাগাদ দিল্লিতে মারা গেলেন ১৯৭৪ ব্যাচের এই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার। সিবিআই-এর প্রাক্তন এই ডিরেক্টর আইটিবিপি-র ডিজি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শীর্ষ আধিকারিক সূত্রে খবর, কোভিড-১৯ সংক্রান্ত সমস্যার জেরে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮। বৃহস্পতিবার রাতে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল বলে খবর।

১৯৭৪ ব্যাচের বিহার ক্যাডারের অফিসার রঞ্জিত সিনহা রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ডিজি-র দায়িত্বও পালন করেছেন। ২০১২-তে ডিরেক্টর নিযুক্ত হওয়ার আগে পটনা ও দিল্লিতে সিবিআই-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের কর্মভার পালন করেছিলেন।

দেশে বেড়েই চলেছে করোনার গ্রাফ। যা স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। কেন্দ্রের করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভ রোগী ধরা পড়েছে ২,১৭,৩৫৩ জন। মৃত্যু হয়েছে ১১৮৫ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,১৮,৩০২ জন ৷ সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৪২,৯১,৯১৭ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৬৯,৭৪৩ জন।

বিশ্বের করোনা পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে, এখন কোভিডে সবথেকে খারাপ অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের। এর ঠিক পরেই রয়েছে ভারত। দেশের এই করোনা পরিস্থিতির ফলে প্রতিদিন কোভিড টেস্টের সংখ্যা বাড়াতে বলছে স্বাস্থ্যমন্ত্রক। এখনও পর্যন্ত দেশে ১১,৭২,২৩,৫০৯ ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে ৷

দেশের বর্তমান করোনা পরিস্থিতি বলছে, সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। কোভিড ১৯ নিয়ন্ত্রণে বুধবার রাত থেকেই করোনা কার্ফু জারি করেছে মহারাষ্ট্র সরকার। সেখানে বহু বিধিনিষেধের পথে হেঁটেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আগামী ১ মে পর্যন্ত সিনেমা,সিরিয়াল ও বিজ্ঞাপনের শ্যুটিংয়ের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।কেবল কাজের দিনে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে । বিয়েবাড়িতে ২৫ জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে ছাড় দেওয়া হয়েছে গণপরিবহণের মতো বিষয়গুলি। রাজ্যবাসীর জন্য বাস, ট্রেন পরিষেবা চালু রাখা হয়েছে। কার্ফু থেকে ছাড় দেওয়া হয়েছে, সব্জি, ফল, বেকারি ও প্রয়োজনীয় জিনিসপত্রে কেনাকাটার ওপর। এই বিক্রেতাদের ওপর কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি। ৫,৪৭৬ কোটি টাকার রিলিফ প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget