এক্সপ্লোর

সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক, টাকার দাম কমে নামল ৭৪-এর নীচে, পড়ল সেনসেক্সও

নয়াদিল্লি: আজ কিছুটা অপ্রত্যাশিতভাবেই সুদের হার অপরিবর্তিত রাখার কথা ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। তবে তেলের দামে পরিবর্তন এবং দাম বাড়া নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। একইসঙ্গে বিশ্বজুড়ে আর্থিক বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশ্লেষক ও বিভিন্ন ব্যাঙ্কের আধিকারিকদের আশা ছিল, রিজার্ভ ব্যাঙ্কের ৬-সদস্যর মানিটারি পলিসি কমিটি সুদের হার অন্তত ০.২৫ শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করবে। গত কয়েকদিনে টাকার দাম কমে যাওয়ায় সুদের হার ০.৫০ শতাংশ বাড়ানো হতে পারে বলেও বিভিন্ন মহল থেকে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক সেরকম কিছুই করল না। পড়তে পড়তে আরও কমল টাকার দাম। আজ রিজার্ভ ব্যাঙ্কের নয়া মানিটারি পলিসি ঘোষণার পরই টাকার দাম ডলারের তুলনায় ৭৪ টাকার নীচে নেমে গিয়ে দাঁড়ায় ৭৪.১৩। দেশের প্রধান কেন্দ্রীয় ব্যাঙ্ক পলিসি রেট অপরিবর্তিত রাখার কথা জানায় আজ। তারপরই ৫৫ পয়সা কমে যায় টাকার দাম। এর ফলে বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কেননা একদিকে বিদেশি মূলধন বেরিয়ে যাচ্ছে, আরেকদিকে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষিতে কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি বাড়ছে। গতকাল ২৪ পয়সা কমে রেকর্ড সর্বনিম্ন দর হয় টাকার, এক ডলারের তুলনায় ৭৩.৫৮। আন্তঃব্যাঙ্ক বিদেশি মুদ্রা বিনিময় বাজারে টাকার দর আজ শুরু হয়েছিল ডলারের সাপেক্ষে ৭৩.৫৬ পয়সায়। কিন্তু তেজি ভাব বহাল থাকেনি। ফের পতন হয় দরের, তা নেমে যায় ৭৪-এর নীচে। অন্যদিকে, শেয়ার বাজারেও ধস নামে আজ। সেনসেক্স ৭৯২ পয়েন্ট কমে হয়ে ৩৪,৩৭৬.৯৯। যা গত ৬ মাসে সর্বনিম্ন।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget