এক্সপ্লোর

নাম না করে রাহুলের সমালোচনা, ‘সংসদে চিন নিয়ে আমরা বিতর্কে তৈরি,’ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কয়েকদিন আগেই ট্যুইট করে প্রধানমন্ত্রীকে ‘সারেন্ডার মোদি’ বলে কটাক্ষ করেন রাহুল। এরই জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নয়াদিল্লি: সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে নাম না করে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘বিরোধী দলের এক প্রাক্তন সভাপতি নিচুমানের রাজনীতি করছেন। ওঁর কথা পাকিস্তান-চিন পছন্দ করছে। প্রধানমন্ত্রীকে নিয়ে ওঁর ট্যুইটের হ্যাশট্যাগ দুই দেশে জনপ্রিয়। সংসদে চিন নিয়ে আমরা বিতর্কে তৈরি।’ ভারতে করোনা ভাইরাস সংক্রমণ এবং পূর্ব লাদাখ সীমান্তের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়মিত আক্রমণ করে চলেছেন রাহুল। কয়েকদিন আগেই তিনি ট্যুইট করে প্রধানমন্ত্রীকে ‘সারেন্ডার মোদি’ বলে কটাক্ষ করেন। এরই জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ভারত-বিরোধী প্রচারের মোকাবিলা করতে তৈরি। কিন্তু একটি বড় দলের প্রাক্তন সভাপতি যখন সঙ্কটের সময় ‘উঁচু রাজনীতি’ করেন, তখন সেটা বেদনাদায়ক। তাঁদের হ্যাশট্যাগ যখন চিন ও পাকিস্তানের পছন্দ হয়, তখন বিষয়টি তাঁর ও দলের ভেবে দেখা উচিত।’ রাহুলের সমালোচনা করে অমিত শাহ আরও বলেছেন, ‘ভারত সরকার করোনার বিরুদ্ধে ভালভাবে লড়াই করেছে। আমি রাহুল গাঁধীকে পরামর্শ দিতে পারি না। সেটা তাঁর দলের নেতাদের কাজ। কিছু মানুষের দৃষ্টি বক্র। তাঁরা ভাল কাজকেও খারাপ নজরে দেখেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত ভাল জায়গায়। বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় ভারতের পরিস্থিতি ভাল।’ জরুরি অবস্থা এবং পরিবারতন্ত্র নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ইন্দিরাজির (গাঁধী) পর গাঁধী পরিবারের বাইরে কেউ কংগ্রেস সভাপতি হয়েছেন? তাঁরা কোন রাজনীতির কথা বলছেন? করোনা সংক্রমণের সময় আমি রাজনীতি করিনি। আপনারা গত ১০ বছরে আমার ট্যুইট দেখুন। প্রতি বছর ২৫ জুন আমি বিবৃতি দিই। জরুরি অবস্থা আমাদের গণতন্ত্রের মূলে আঘাত করেছিল। এটা কোনও রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক দলের ভুলে যাওয়া উচিত নয়। এ বিষয়ে সচেতনতা থাকা উচিত। এটা কোনও একটি দলের বিষয় নয়। আমাদের দেশের গণতন্ত্রের উপর আঘাত।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget