এক্সপ্লোর

ফৈজাবাদের নাম পাল্টে অযোধ্যা, আদিত্যনাথের ঘোষণার পর আমদাবাদ বদলে হচ্ছে কর্ণাবতী? তৈরি, জানাল গুজরাত সরকার

আমদাবাদ (গুজরাত): ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা হচ্ছে। ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের পর এবার গুজরাতের উপ মুখ্যমন্ত্রী নিতিন পটেল জানালেন, আইনি বাধা না থাকলে তাঁরাও আমদাবাদের নাম বদলে কর্ণাবতী করতে চান। গাঁধীনগরে সাংবাদিকদের পটেল জানান, রাজ্যের বিজেপি সরকার আইনি বাধা কাটিয়ে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পারলে আমদাবাদের নাম বদলাতে আগ্রহী, তৈরিও। আমদাবাদই ভারতের একমাত্র ‘ওয়ার্ল্ড হেরিটেজ’-এর তকমা পাওয়া শহর। রাজ্য সরকার তার নয়া নামকরণ করতে চায় কিনা, জানতে চাওয়া হলে পটেল বলেন, লোকের মনে এখনও এই অনুভব আছে যে, আমদাবাদের নাম অবশ্যই বদলে কর্ণাবতী হওয়া উচিত। আইনি জটিলতা কাটাতে প্রয়োজনীয় সমর্থন পেলে আমরা সবসময় এজন্য প্রস্তুত। ইতিহাস হল, আমদাবাদ সংলগ্ন এলাকায় একাদশ শতক থেকে জনবসতি ছিল। তখন তার নাম ছিল আসাবল। অনহিলওয়ারার (এখনকার পাটান) চালুক্য শাসক কর্ণ আসাবলের ভিল রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, সবরমতীর তীরে কর্ণাবতী নামে নগরের পত্তন করেন। ১৪১১-য় সুলতান আহমেদ শাহ কর্ণাবতীর কাছে নতুন এক শহর স্থাপন করে তার নাম দেন আমদাবাদ। সঠিক সময়েই আমরা নাম বদলের উদ্যোগ নিতে পারি বলে জানান পটেল। এদিকে বিজেপি সরকারের এমন ভাবনার তীব্র বিরোধিতা করে গুজরাত কংগ্রেসের মুখপাত্র মনিশ দোশীর কটাক্ষ, আমদাবাদের নাম বদলের প্রতিশ্রুতি স্রেফ শাসক দলের আরেকটা ভোটের চমক! বিজেপির কাছে অযোধ্যায় রামমন্দির নির্মাণ, আমদাবাদের নাম কর্ণাবতীতে বদলে দেওয়া হিন্দু ভোট টানার কৌশলমাত্র। ক্ষমতায় আসার পর বিজেপি নেতারা এইসব প্রতিশ্রুতি আস্তাকুঁড়ে ফেলে দেন। এতগুলি বছর তাঁরা হিন্দুদের এভাবে ঠকিয়ে এসেছেন। প্রসঙ্গত, এলাহাবাদের নাম প্রয়াগরাজ করে দেওয়ার পর গতকালই দীপাবলী উপলক্ষ্যে আদিত্যনাথ ঘোষণা করেন, এবার থেকে ফৈজাবাদ জেলার নাম বদলে হচ্ছে অযোধ্যা। অযোধ্যা আমাদের সম্মান, গর্ব, মর্যাদার প্রতীক।

সেরা শিরোনাম

Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget