এক্সপ্লোর

বিহারে সম্মানজনক আসনের প্রস্তাব দেওয়া হয়নি, এনডিএ-তে থাকব কি না ভাবছি, হুঁশিয়ারি কুশওয়াহার

পটনা: আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে এনডিএ-তে ফের ভাঙনের ইঙ্গিত। বিহারে তাঁদের যে আসনের প্রস্তাব দেওয়া হয়েছে, সেটি সম্মানজনক নয় বলে জানিয়ে এনডিএ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রীয় লোক সমতা পার্টির (আরএলএসপি) প্রধান উপেন্দ্র কুশওয়াহা। এ মাসের ৩০ তারিখের মধ্যে আসন সমঝোতা না হলে জোটে থাকবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি। আজ আরএলএসপি-র রাজ্য কর্মসমিতির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুশওয়াহা বলেছেন, ‘বিজেপি-র জাতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবের সঙ্গে সম্প্রতি আমি দু’বার দেখা করেছি। তাঁকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, আসনের প্রস্তাব সম্মানজনকও নয়, মানাও যায় না। আমি দু’বার বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে করতে চেয়েছি। কিন্তু সেটা এখনও পর্যন্ত বাস্তবায়িত হয়নি। যদিও আমাকে ফোনে জানানো হয়েছে, আসন সমঝোতা নিয়ে আলোচনা চূড়ান্ত হয়নি।’ আরএলএসপি-কে কতগুলি আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে, সে বিষয়ে কুশওয়াহা কোনও মন্তব্য করতে না চাইলেও, অসমর্থিত সূত্রে খবর, দু’টি আসনের কথা বলা হয়েছে। আরএলএসপি-র এখন তিনজন সাংসদ আছেন। কিন্তু নীতীশ কুমারের জেডিইউ-কে আসন ছাড়ার জন্যই আরএলএসপি-র আসন কমিয়ে দেওয়া হচ্ছে বলে খবর। এই পরিস্থিতিতে কুশওয়াহা বলেছেন, ‘এখনও পর্যন্ত আমি এনডিএ-তে আছি। আমি এখন আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া আর কোনও বিজেপি নেতার সঙ্গে দেখা করার চেষ্টা করব না। আশা করি তিনি বিহারের পরিস্থিতি জানেন। বিহারে এনডিএ-র একটি বড় গোষ্ঠী চায় না নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হোন। এই গোষ্ঠীর বিষয়ে আমি প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিতে চাই। বিজেপি প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করার আগে থাকতেই আমি সমর্থন করছি।’ কুশওয়াহা এনডিএ ছাড়ার ইঙ্গিত দেওয়ায় উল্লসিত আরজেডি। আজ আরজেডি মুখপাত্র ভাই বীরেন্দ্র বলেছেন, ‘কুশওয়াহার এনডিএ ছাড়া চূড়ান্ত। সেটা শুধু সময়ের অপেক্ষা। তিনি আনুষ্ঠানিক ঘোষণা করছেন না কারণ বিজেপি নেতৃত্বাধীন জোটে যত অপমানিত হবেন, ততই তিনি রাজনৈতিকভাবে লাভবান হবেন।’ আরএলএসপি যদি আরজেডি-র সঙ্গে জোট করে, তাহলে বেশি আসন ছাড়া হবে বলেও জানিয়েছেন বীরেন্দ্র।

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget