এক্সপ্লোর

Russia Corona Vaccine: রাশিয়ার করোনা ভ্যাকসিন কার্যকরী থাকবে বহু দশক, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ৪ গুণ ,দাবি মস্কোর গামালিয়া ইন্সস্টিটিউট

Russia COVID-19 Vaccine: বিশ্বে প্রথম করোনা প্রতিষেধক বাজারে এনেছে রাশিয়া। এত দ্রুত করোনা প্রতিষেধক আবিষ্কারের জন্য বিশ্বের বিজ্ঞানীদের একাংশের প্রশ্নের মুখে পড়েছে রুশ দেশে তৈরি ওই প্রতিষেধক। অনেকে প্রশ্ন তুলেছেন কার্যকরিতা নিয়েও।

মস্কো: বিশ্বে প্রথম করোনা প্রতিষেধক বাজারে এনেছে রাশিয়া। এত দ্রুত করোনা প্রতিষেধক আবিষ্কারের জন্য বিশ্বের বিজ্ঞানীদের একাংশের প্রশ্নের মুখে পড়েছে রুশ দেশে তৈরি ওই প্রতিষেধক। অনেকে প্রশ্ন তুলেছেন কার্যকরিতা নিয়েও। এই পরিস্থিতিতে প্রতিষেধক প্রস্তুতকারী রাশিয়ার সংস্থা গামালিয়া ইনস্টিটিউট দাবি করল, ওই প্রতিষেধক নিরাপদ, বহু দশক কার্যকরী থাকবে। এর ফলে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা অন্তত ৪ গুণ বৃদ্ধি পাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন-সহ বিভিন্ন বিজ্ঞানীরা বলছেন, সাধারণত কোনও প্রতিষেধক তৈরিতে ৫ থেকে ১০ বছর সময় লাগে। কিন্তু অতিমারি পরিস্থিতিতে তা তৈরি হতে অন্তত দেড় বছর সময় লাগবে। কিন্তু তার চেয়েও কম সময়ে রাশিয়া প্রতিষেধক আবিষ্কার করে ফেলায় প্রশ্ন উঠতে শুরু করেছে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে গামলিয়া ইনস্টিটিউটের সহ-অধিকর্তা ডেনিস লোগুনোভ বলেন, ’’ টিকা কতটা নিরাপদ এবং তার কার্যকরিতা কত, তা নিয়ে মানবদেহে প্রয়োগের আগে আমরা বিস্তারিত গবেষণা করেছি। তার ভিত্তিতেই আমরা এই টিকা মানবদেহে প্রয়োগ করেছি। দেখা গিয়েছে প্রতিষেধকটি যথেষ্ট নিরাপদ এবং প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম।‘‘ এখানেই থেমে থাকেননি লোগুনোভ। তাঁর কথায়, ’’মানুষের শরীরের অ্যান্টিবডিগুলিই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে। স্বেচ্ছাসেবীদের প্রতিষেধক দিয়ে আমার লক্ষ্য করেছি যে তাঁদের দেহের অ্যান্টিবডিগুলি আরও দ্রুততার সঙ্গে কাজ করছে। প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। স্বেচ্ছাসেবীদের দেহে ভ্যাকসিন দেওয়া হয়েছিল তরল এবং শুকনো অবস্থায়। এর পরে আমরা বিশ্লেষণ করি, কোষগুলির রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ছে কি না। লক্ষ্য করা হয়েছিল, সাইটক্সি লিম্ফোসাইটকেও। কারণ রোগ প্রতিরোধের ক্ষেত্রে এটা অন্যতম গুরুত্বপূর্ণ সূচক।‘‘ কী ভাবে, কত জন স্বেচ্ছাসেবকের উপরে এই প্রতিষেধক পরীক্ষা করা হয়েছিল, তা-ও জানতে চাওয়া হয় লোগুনভের কাছে। তিনি জানান, ১৮ থেকে ৬০ বছর বয়সীদের উপর এই প্রতিষেধক পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়েছিল। তাঁর কথায়, ’’দুই পর্বে ৩৮ জন করে মোট ৭৬ জনের উপর প্রতিষেধক প্রয়োগ করা হয়। টিকার গুণগত মান এক থাকলেও দেখতে ছিল দু‘রকম। সেই জন্যই স্বেচ্ছাসেবীদের দু‘টি দলে ভাগ করা হয়েছি। এক দলকে প্রতিষেধক দেওয়া হয়েছে শুষ্ক অবস্থার, আর একটি দলকে তরল অবস্থায়।‘‘ যে সব বিজ্ঞানীরা রুশ প্রতিষেধকের সমালোচনা করছেন, তাঁরা মনে করিয়ে দিয়েছেন, এই প্রতিষেধক পরীক্ষা শিশু ও বৃদ্ধদের উপরে করা হয়নি। রাশিয়া অবশ্য ইতিমধ্যেই ওই প্রতিষেধক উৎপাদন শুরু করে দিয়েছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget