এক্সপ্লোর

‘বিশ্বাসঘাতকতার শিকার’, জজপা বিজেপির সঙ্গে জোট করায় দল ছাড়লেন বহিষ্কৃত বিএসএফ জওয়ান তেজ বাহাদুর

তেজ বাহাদুর বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লোকসভা ভোটে লড়তে চেয়েছিলেন। নির্দল হিসেবে মনোনয়ন দাখিলও করেন।

চণ্ডীগড়: এবার হরিয়ানা ভোটে তিনি লড়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের বিরুদ্ধে। তাতে হার হয়েছে। সে নিয়ে তিক্ততা না মেলাতেই বহিষ্কৃত বিএসএফ জওয়ান তেজ বাহাদুর জানতে পেরেছেন, তাঁর দল জননায়ক জনতা পার্টি সেই বিজেপির সঙ্গে হাত মিলিয়েই সরকার গড়তে চলেছে। তেজ বাহাদুর ঘোষণা করেছেন, জজপা ছাড়ছেন তিনি। কর্মরত অবস্থায় সোশ্যাল মিডিয়ায় বিএসএফে খারাপ খাবার পরিবেশনের অভিযোগ করেন তেজ বাহাদুর। তা ভাইরাল হয়ে যায়। তদন্তের পর বিএসএফ থেকে বহিষ্কার করা হয় তাঁকে। এরপর গত মাসে দুষ্যন্ত চৌতালার উপস্থিতিতে হরিয়ানার রাজনীতিতে এতদিন কট্টর বিজেপি বিরোধী জজপায় যোগ দেন তেজ বাহাদুর। ভোটে দাঁড়ান খট্টরের বিরুদ্ধে কিন্তু হেরে যান। কোনও দলই নিরঙ্কুশ গরিষ্ঠতা না পাওয়ায় স্পষ্ট হয়ে যায়, হরিয়ানায় ক্ষমা দখল করবে জোট সরকার। বিজেপি-জজপার মধ্যে বোঝাপড়া হয়ে যায়, দুষ্যন্তকে পাশে বসিয়ে খট্টর জানিয়ে দেন, তাঁরাই সরকার গড়ছেন, নয়া সরকারে উপ মুখ্যমন্ত্রী করা হবে দুষ্যন্তকে। ক্ষুব্ধ তেজ বাহাদুর আজই দল ছেড়েছেন, মন্তব্য করেছেন, চৌতালা ধোঁকা দিয়েছেন হরিয়ানার মানুষকে। তাঁরা যে দলের হাত ধরতে চাইছেন, জনতা তাকে প্রত্যাখ্যান করেছেন। আর আজ দুই দল যখন এক হয়েছে, তখন মানুষের উচিত, তাদের বিরোধিতা করা। তেজ বাহাদুর বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লোকসভা ভোটে লড়তে চেয়েছিলেন। নির্দল হিসেবে মনোনয়ন দাখিলও করেন। কিন্তু শেষ পর্যন্ত সমাজবাদী পার্টি তাঁকে তাদের প্রার্থী হিসেবে বেছে নেয়। কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় তিনি ভোটে লড়তে পারেননি। হরিয়ানার ৯০ আসনের বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ৪০টি আসন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার থেকে ৬টি আসন দূরে তারা। এই পরিস্থিতিতে গতকাল নির্দল বিধায়করা তাদের সমর্থন দেওয়ার ঘোষণা করেন। এরপর গতকাল রাতেই অমিত শাহের সঙ্গে দুষ্যন্ত চৌতালার বৈঠকে বিজেপি-জজপা বোঝাপড়া চূড়ান্ত হয়।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget