এক্সপ্লোর

গডসেকে নিয়ে মন্তব্যের জন্য চাপের মুখে সংসদে ক্ষমা চাইলেন প্রজ্ঞা, একইসঙ্গে নিশানা রাহুল গাঁধীকে

নাথুরাম গডসে সম্পর্কে মন্তব্যের জন্য বিরোধীদের সমালোচনার মুখে পড়ে সংসদে ক্ষমা চাইলেন ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। তবে তিনি দাবি করেছেন,‘আমার মন্তব্যের অপব্যাখা হয়েছে।’ দেশের প্রতি মহাত্মা গাঁধীর অবদানকে তিনি শ্রদ্ধা করেন বলেও মন্তব্য করেছেন প্রজ্ঞা।

নয়াদিল্লি:নাথুরাম গডসে সম্পর্কে মন্তব্যের জন্য বিরোধীদের সমালোচনার মুখে পড়ে সংসদে ক্ষমা চাইলেন ভোপালের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা। তবে তিনি দাবি করেছেন,‘আমার মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে।’ দেশের প্রতি মহাত্মা গাঁধীর অবদানকে তিনি শ্রদ্ধা করেন বলেও মন্তব্য করেছেন প্রজ্ঞা। লোকসভায় তিনি বলেছেন, আমার বক্তব্য যদি কাউকে আহত করে থাকে তাহলে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু একইসঙ্গে বলতে চাইছি যে, আমার বক্তব্যের অপব্যাখ্যা করে অন্যভাবে উপস্থাপিত করা হয়েছে। এটা খুবই নিন্দনীয়। এর পাশাপাশি নাম না করে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী তথা সাংসদ রাহুল গাঁধীকেও পাল্টা নিশানা করেছেন প্রজ্ঞা। তিনি বলেছেন, ‘সভার এক সদস্য আমাকে সন্ত্রাসবাদী বলেছেন। এটা আমার মর্যাদার ওপর আক্রমণ। আমার বিরুদ্ধে কোনও অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি’। উল্লেখ্য, রাহুল গাঁধী ট্যুইট করেছিলেন যে, ‘সন্ত্রাসবাদী প্রজ্ঞা সন্ত্রাসবাদী গডসেকে দেশপ্রেমী বলছেন। ভারতের সংসদের ইতিহাসে এটা দুঃখের দিন’। সংবাদসংস্থার খবর, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে কংগ্রেস সাংসদ রাহুলের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাবের দাবি জানিয়েছেন। গত বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পেশ করা এসপিজি সংশোধনী বিল নিয়ে আলোচনা হচ্ছিল লোকসভায়। ডিএমকে সাংসদ এ রাজা নেতিবাচক মানসিকতার নজির দিতে গিয়ে গডসের নাম নেন। শাসক শিবিরের একেবারে পিছন থেকে ফোঁস করে ওঠেন প্রজ্ঞা। বলেন, ‘দেশভক্তদের উদাহরণ দেবেন না।’ এই মন্তব্যের তীব্র নিন্দা করেন বিরোধীরা। বিরোধীদের প্রবল প্রতিবাদের জেরে গতকাল বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রকের উপদেষ্টা কমিটি থেকে প্রজ্ঞাকে সরানোর সিদ্ধান্ত নেয় বিজেপি। একইসঙ্গে চলতি সংসদের শীতকালীন অধিবেশনে  সংসদীয় দলের বৈঠকে যোগ দিতেও তাঁকে বারণ করে বিজেপি। এদিন লোকসভায় যখন প্রজ্ঞা তাঁর বক্তব্য পেশ করছিলেন, তখন বিরোধী সদস্যরা গডসে বিরোধী স্লোগান দিতে থাকেন। উল্লেখ্য, গডসে সম্পর্কে মন্তব্যের জন্য প্রজ্ঞার ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছিল বিরোধীরা। ৫০ জন সদস্যের স্বাক্ষর সমন্বিত একটি সেনসর প্রস্তাবও অধ্যক্ষ ওম বিড়লার কাছে জমা দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে নিজের বক্তব্য রাখেন প্রজ্ঞা। প্রজ্ঞা মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত। গডসেকে ‘দেশভক্ত’ বলে তিনি যে মন্তব্য করেছিলেন, তা লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget