এক্সপ্লোর

বিশ্বকাপে সচিনের বিরল রেকর্ড ভেঙে নতুন নজির সঙ্গকারা-ভক্ত আফগান ক্রিকেটার ইক্রামের

১৮ বছর বয়সী ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংস খেলার নজির এখন ইক্রামের দখলে

লিডস: বিশ্বকাপে একটিও ম্যাচ না জিতে বিদায় নিয়েছে আফগানিস্তান। তবে গ্রুপ পর্বে শেষের দিকের ম্যাচগুলিতে আফগান ক্রিকেটারদের লড়াই সর্বস্তরে প্রশংসিত হয়েছে। আর টুর্নামেন্টে তাঁদের শেষ ম্যাচে ব্যাট হাতে এক অনন্য কীর্তি স্থাপন করলেন আফগানিস্তানের উইকেটকিপার ইক্রাম আলি খিল। ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। ১৮ বছর বয়সী ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংস খেলার নজির এখন ইক্রামের দখলে। বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের কাছে ২৩ রানে ম্যাচ হারে আফগানিস্তান। তবে ক্যারিবিয়ানদের ৩১১/৬ স্কোর তাড়া করে যথেষ্ট লড়াই করে আফগানিস্তান। শেষ পর্যন্ত ২৮৮ রানে শেষ হয় তাদের ইনিংস। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান ইক্রামেরই। ৯৩ বলে ৮৬ রান করেন তিনি। ১৯৯২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সচিন করেছিলেন ৮৪ রান। সেই সময় সচিনের বয়স ছিল ১৮ বছর এবং ১৮ বছর বয়সী হিসাবে সেটাই ছিল কোনও ক্রিকেটারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংস। বৃহস্পতিবার সেই রেকর্ডই ভেঙে দিলেন ইক্রাম। যিনি নিজে কুমার সঙ্গকারার ভক্ত। ম্যাচের পর এ নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে ইক্রাম বলেন, ‘সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তির রেকর্ড ভাঙতে পেরে আমি গর্বিত। এটা আমাকে ভীষণ আনন্দ দিয়েছে।’ পাশাপাশি ইক্রাম জানিয়েছেন, সচিন নয়, তাঁর আদর্শ সঙ্গকারা। ইক্রাম বলেছেন, ‘ব্যাট করার সময় কুমার সঙ্গকারার কথা সব সময় মনে পড়ছিল। যেভাবে উনি স্ট্রাইক রোটেট করতেন এবং প্রয়োজনের সময় বাউন্ডারি মারতেন, সেটাই ওঁকে বিশ্বমানের ব্যাটসম্যান করে তুলেছিল। ওঁকে অনুকরণ করার চেষ্টা করি।’ ইক্রামের ৮৬ রান এই বিশ্বকাপে আফগান ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। ‘আমি ভীষণ খুশি। ৯ ম্যাচে কেউই এই রান করতে পারেনি। তবে আমি বেশ হতাশ কারণ ভেবেছিলাম সেঞ্চুরিটা করতে পারব। তবে আশা করছি ভবিষ্যতে আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আমি সেঞ্চুরি করব,’ বলেছেন গত বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনো আফগানিস্তান দলের অন্যতম সদস্য।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget