এক্সপ্লোর

গোরক্ষার নামে  বাড়াবাড়ি, গণপিটুনির অভিযোগ: সব রাজ্য রিপোর্ট না দেওয়ায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট, এক সপ্তাহ সময় দিল

নয়াদিল্লি:  সুপ্রিম কোর্ট অসন্তুষ্ট। গোরক্ষার নামে বাড়াবাড়ি ও গণপিটুনিতে হত্যা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে যে নির্দেশ তারা ইতিমধ্যে পাঠিয়েছে, সেটি পালন করা সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে মাত্র ১১টি রাজ্য। পাঠানোর কথা ২৯টি রাজ্য ও সাত কেন্দ্রশাসিত এলাকার। এতে অসন্তোষ জানাল প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। যেসব  রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এখনও রিপোর্ট জমা দেয়নি, তাদের শেষ সুযোগ দিয়েছে বেঞ্চ। এক সপ্তাহের ভিতর তাদের রিপোর্ট দিতে হবে। সর্বোচ্চ আদালতের হুঁশিয়ারি, এই শেষ সুযোগ কাজে লাগিয়ে রিপোর্ট না দিলে সংশ্লিষ্ট রাজ্যের স্বরাষ্ট্রসচিবদের সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। এদিন শুনানির সময় কেন্দ্র বেঞ্চকে জানায়, গোরক্ষার নামে গণপিটুনি, হামলার বেশ কয়েকটি ঘটনার পর এ ব্যাপারে আইন তৈরি করতে একটি ক্ষমতাসম্পন্ন মন্ত্রিগোষ্ঠী গঠন করা হয়েছে। কংগ্রেস নেতা তেহসিন পুনাওয়ালার পেশ করা এক আবেদনের শুনানির সময় বেঞ্চ কঠোর মনোভাব দেখায়। পুনাওয়ালার আবেদন, ২০ জুলাই দুগ্ধ ব্যবসায়ী রাকবর খানকে পিটিয়ে মারার ঘটনায় শীর্ষ আদালতের নির্দেশ পালন করেননি রাজস্থান সরকারের কর্তারা। তাই সেই রাজ্যের মুখ্যসচিব ও পুলিশ প্রধান সহ পদস্থ সরকারি কর্তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হোক। গত ১৭ জুলাই সুপ্রিম কোর্ট বলেছিল, দেশের আইনকে বানচাল করে দিয়ে উন্মত্ত জনতার নারকীয় আচরণ কখনই অনুমোদন করা যায় না। পাশাপাশি গণপিটুনি ও গোরক্ষার নামে বাড়াবাড়ি রোধেও একগুচ্ছ গাইডলাইন দেয় শীর্ষ আদালত, এ ধরনের ঘটনা কঠোর হাতে মোকাবিলায় কেন্দ্রকেও নতুন আইন আনার কথা ভেবে দেখতে বলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget