এক্সপ্লোর

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের ৬ মাস পর কাল খুলছে স্কুল

এবার নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ায় অভিভাবক, পড়ুয়া ও স্কুল কর্তৃপক্ষের দিক থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশাবাদী প্রশাসন।

শ্রীনগর: সংবিধানের ৩৭০ ধারা বিলোপের ৬ মাসেরও বেশি সময় পর আগামীকাল থেকে খুলছেন কাশ্মীরের স্কুলগুলি। এর আগে গত বছরের ১৯ অগাস্ট স্কুলগুলি ফের চালু করার চেষ্টা করেছিল সরকার। কিন্তু সেবার এই প্রচেষ্টা ভেস্তে যায়। তবে এবার নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ায় অভিভাবক, পড়ুয়া ও স্কুল কর্তৃপক্ষের দিক থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশাবাদী প্রশাসন। কাশ্মীরের স্কুলশিক্ষা বিভাগের ডিরেক্টর মহম্মদ ইউনিস মালিক জানিয়েছেন, ‘ফের স্কুল চালু করার জন্য সব প্রস্তুতি সারা হয়ে গিয়েছে। সবাই ফের স্কুল চালু করার বিষয়ে আশাবাদী। স্কুলগুলিতে ফের পঠনপাঠন শুরু করার বিষয়ে অভিভাবকদের পাশাপাশি সমাজকর্মীরাও উদ্যোগ নিয়েছেন। শিক্ষকদের পাশাপাশি পড়ুয়ারাও অনুপ্রাণিত। শ্রীনগরের স্কুলগুলি চলবে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত। কাশ্মীরের অন্যান্য অঞ্চলগুলিতে সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত স্কুলগুলি চলবে। পড়ুয়া, শিক্ষক, অভিভাবক সহ সংশ্লিষ্ট সবাইকে স্কুল শুরুর সময় জানিয়ে দেওয়া হয়েছে।’ হাসিনা মকবুল নামে এক অভিভাবক জানিয়েছেন, ‘গত বছরের ৫ অগাস্টের পর থেকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি হয়েছে জম্মু ও কাশ্মীরের। আমাদের সন্তানদের শিক্ষার ক্ষতি হয়েছে। ওদের স্কুলে পাঠানোর মাধ্যমে আরও ক্ষতি হওয়া ঠেকানো যাবে। আমার দুই সন্তানের স্কুল ইউনিফর্ম গুছিয়ে রেখেছি। ওরা চুল কাটিয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’ কাশ্মীর উপত্যকায় ১৩,৮০০ স্কুল আছে। পড়ুয়ার সংখ্যা প্রায় ১২ লক্ষ। ৩৭০ ধারা বিলোপের পর উপত্যকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। গত বছরের ১৯ অগাস্ট বিধিনিষেধ প্রত্যাহারের পর প্রাথমিক বিদ্যালয়গুলি খোলা হয়। দু’দিন পরে মাধ্যমিক স্তরের স্কুলগুলিতেও পঠনপাঠন শুরু হয়। কিন্তু বেশিরভাগ পড়ুয়াই অনুপস্থিত ছিল। সব শিক্ষাপ্রতিষ্ঠানেই একই ছবি দেখা যায়। ১০ ডিসেম্বর শীতের ছুটির কথা ঘোষণা করে সরকার। তারপর আগামীকাল স্কুল খুলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget