এক্সপ্লোর

দিল্লিতে বিজেপিতে যোগ পার্নো মিত্র সহ টলি-পাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রীর

অভিনেতা-অভিনেত্রীদের স্বাগত জানিয়ে দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের কাজ অনুপ্রাণিত হয়েই এঁরা বিজেপিতে যোগ দিলেন।

নয়াদিল্লি ও কলকাতা: টলিপাড়ায় তৃণমূলের একাধিপত্যে বিজেপির থাবা। দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করলেন বাংলা ফিল্ম ও টেলিভিশনের একঝাঁক তারকা। এই তালিকায় আছেন ঋষি কৌশিক, পার্ণো মিত্র, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনা মিত্রর মতো ব্যক্তিত্বরা। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে সংগঠনের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, মুকুল রায়দের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন অভিনেতা ঋষি কৌশিক, অভিনেত্রী পার্ণো মিত্র, অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, বিশ্বজিত্‍ গঙ্গোপাধ্যায়, অরিন্দম হালদার ওরফে লামা, রূপা ভট্টাচার্য, মৌমিতা গুপ্ত, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী-মতো একঝাঁক টলিউড-তারকা। প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় বিজেপির সদস্যপদ। বিজেপি মুখপাত্র সম্বিৎ পাত্র বলেন, বাংলার শিল্পীদের কাজ সারা বিশ্বে প্রসিদ্ধ। আর আজ তাঁরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। বাংলার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সবার অবগত হওয়া উচিত। অভিনেতা-অভিনেত্রীদের স্বাগত জানিয়ে দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের কাজ অনুপ্রাণিত হয়েই এঁরা বিজেপিতে যোগ দিলেন। টালিগঞ্জে তৃণমূলের একাধিপত্যের মধ্যেই সিনেমা ও টিভির এই একঝাঁক পরিচিতদের গেরুয়া শিবিরে যোগদানের ঘটনা রাজ্য রাজনীতির পরিবর্তিত সমীকরণের প্রেক্ষাপটে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। শিল্পীদের কেউ সরব হলেন রাজ্যের পরিস্থিতি নিয়ে। কেউ আবার বললেন, রাজনীতি কখনও বন্ধুত্বের মাঝে আসতে পারবে না। তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চ হোক কিংবা মুখ্যমন্ত্রীর অন্য কোনও অনুষ্ঠান, টলিপাড়ার পরিচিতদের মুখের উপস্থিতি সবসময় থাকে! এবার বিজেপিও তারকাদের সমাবেশ। যদিও, এই বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে না তৃণমূল শিবির। পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়ের দাবি, এনারা অরাজনৈতিক ব্যক্তিত্ব, এঁরা কোথায় যাবে, এটা তাঁদের ব্যক্তিগত বিষয়, আমরা বিষয়টিকে খুব গুরুত্ব দেখছি, এমনটা নয়। টলিপাড়া যেভাবে দুই শিবিরে বিভক্ত হচ্ছে, তার জন্য বাংলার শাসকদলকেই কাঠগড়ায় তুলেছে বামেরা। সিপিএম কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী বলেন, যে কেউ যে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারে, আসলে তৃণমূল টলিউডকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। এছাড়াও টলিপাড়ায় তৃণমূল প্রভাবিত সংগঠন ‘ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া’-র আধিপত্যও এতদিন ছিল প্রশ্নাতীত। কিছুদিন আগেই টলিউডে পা রেখেছে বিজেপি। তৈরি হয়েছে, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন। সংগঠনের সভানেত্রী ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল। অপর সংগঠনটি হল বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ। যার সাধারণ সম্পাদক শঙ্কুদেব পণ্ডা।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget