এক্সপ্লোর

৩৭০ ধারা প্রত্যাহারের নিন্দায় সরব, প্রাক্তন আইএএস শাহ ফয়সল আটক, দিল্লি থেকে ফেরত পাঠানো হল শ্রীনগরে

প্রাক্তন আইএএস অফিসার ফয়সল জম্মু ও কাশ্মীরের গত কয়েক বছরের ঘটনাবলীতে অসন্তোষ, ক্ষোভের জেরে সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে নামেন কিছুদিন আগে। কাশ্মীরের বেশ কয়েকজন উল্লেখযোগ্য লোকজনকে সঙ্গে নিয়ে নিজস্ব রাজনৈতিক দলও খোলেন।

শ্রীনগর: প্রাক্তন আমলা শাহ ফয়সলকে দেশের বাইরে যাওয়ার সময় দিল্লি বিমানবন্দরে আটক করে শ্রীনগরে ফেরত পাঠানো হল। কেন্দ্রীয় সরকারের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিরোধিতা করেছেন তিনি। আজ তিনি শ্রীনগর থেকে বিমানে দিল্লি আসেন। সেখান থেকে তাঁর ইস্তানবুল রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু বিমান ধরার আগেই তাঁকে আটক করা হয়। কাশ্মীরে ফেরত পাঠানোর পর শ্রীনগরে আসামাত্র তাঁকে পিএসএ-র আওতায় ফের তাঁকে আটক করা হয়। প্রাক্তন আইএএস অফিসার ফয়সল জম্মু ও কাশ্মীরের গত কয়েক বছরের ঘটনাবলীতে অসন্তোষ, ক্ষোভের জেরে সরকারি চাকরি ছেড়ে রাজনীতিতে নামেন কিছুদিন আগে। কাশ্মীরের বেশ কয়েকজন উল্লেখযোগ্য লোকজনকে সঙ্গে নিয়ে নিজস্ব রাজনৈতিক দলও খোলেন। তিনি সেই দল, জম্মু ও কাশ্মীর পিপলস মুভমেন্ট পার্টির প্রেসিডেন্ট। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়ে রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার সিদ্ধান্তের নিন্দায় সোস্যাল মিডিয়ায় সরব হয়েছেন তিনি। সোমবার তিনি ট্যুইট করেন, কেন্দ্রের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পদক্ষেপ রাজ্যে মূলস্রোতের রাজনীতির পরিসর বন্ধ করে দিয়েছে। ৩৭০ ধারার অবলুপ্তি মূল ধারাকে খতম করেছে। সংবিধানপন্থীরা বিদায় নিয়েছেন। তাই এখন হয় আপনি তাঁবেদার অথবা বিচ্ছিন্নতাবাদী। কোনও ধোঁয়াশার জায়গাই নেই। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর তিনি বলেছিলেন, কাশ্মীর এক ‘অভূতপূর্ব’ অবরোধের মধ্যে রয়েছে, তার বাসিন্দাদের এর আগে কখনও এখনকার মতো ‘বন্দিদশা’য় থাকতে হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget