এক্সপ্লোর

আজ শঙ্করাচার্য জয়ন্তী, জেনে নিন কে ছিলেন তিনি

মাত্র ৩২ বছর বয়সে প্রয়াত হন আদি শঙ্করাচার্য। তবে তাঁর দর্শন ও শিক্ষা আজও বহু মানুষকে অনুপ্রাণিত করে।

নয়াদিল্লি: প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শঙ্করাচার্য জয়ন্তী পালন করা হয়। আজ সেই বিশেষ দিন। দেশজুড়ে পালিত হচ্ছে আদি শঙ্করাচার্যর জন্মজয়ন্তী। ভারতের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় গুরু ও দার্শনিক আদি শঙ্করাচার্য। তাঁর অনুরাগীদের কাছে আজকের দিনটির বিশেষ গুরুত্ব আছে। কেরলের কালাদি নামে একটি গ্রামে জন্ম হয় আদি শঙ্করাচার্যর। তাঁর বাবা-মা ছিলেন নাম্বুদিরি ব্রাহ্মণ। তাঁরা দু’জনই ইষ্টদেবতা শিবের নামে সন্তানের নাম রাখেন শঙ্কর। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শিবই আদি শঙ্কর রূপে মানুষ হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ছোটবেলা থেকেই আদি শঙ্করাচার্য তপস্বীর মতো জীবনযাপন করতেন। তবে তাঁর মা কিছুতেই চাইতেন না তিনি সন্ন্যাস গ্রহণ করুন। তবে আদি শঙ্করাচার্য তাতে নিজের পথ থেকে সরে যাননি। তিনি উপযুক্ত মুহূর্তের অপেক্ষায় ছিলেন। একদিন যখন তিনি বাড়ির কাছেই নদীতে স্নান করছিলেন, একটি কুমীর তাঁর পায়ে কামড় দেয়। তিনি সন্ন্যাস গ্রহণের বিষয়ে মায়ের সম্মতি আদায়ের জন্য এই মুহূর্তটিকেই বেছে নেন। কুমীর যখন তাঁর পা কামড়ে রয়েছে, তখন তিনি মাকে বলেন, তাঁর সন্ন্যাস গ্রহণের বিষয়ে সম্মতি জানাতে হবে। সেই সময় তাঁর মা বুঝতে পারেন, সন্তান সাধারণ ছেলে না, আধ্যাত্মিক শক্তির অধিকারী। এরপরেই তিনি ছেলেকে সন্ন্যাস গ্রহণের বিষয়ে সম্মতি জানান। আদি শঙ্করাচার্য সারা দেশ ঘুরে সনাতন ধর্মের পুনরুজ্জীবনের চেষ্টা করেন। তিনি অদ্বৈত বেদান্ত দর্শন ফের প্রচার করেন। এই দর্শন অতীতে ‘পুরুষবেদ’ নামে পরিচিত ছিল। অদ্বৈত বেদান্ত দর্শন অনুসারে, ব্রাহ্মণের সঙ্গে আত্মার কোনও পার্থক্য নেই। সর্বোত্তম শক্তিই আমাদের পরিচালনা করছে। বিদ্যার মাধ্যমে মোক্ষলাভই উদ্দেশ্য। মাত্র ৩২ বছর বয়সে প্রয়াত হন আদি শঙ্করাচার্য। তবে তাঁর দর্শন ও শিক্ষা আজও বহু মানুষকে অনুপ্রাণিত করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

NEET Protest | নিট-প্রশ্নফাঁসের ঘটনায় তদন্তের প্রতিশ্রুতি, এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর
Kunal Ghosh |
NEET Protest | ফের যন্তর মন্তরের সামনে নতুন করে উত্তেজনা, তৈরি হচ্ছে জমায়েত
NEET Paper Leak Controversy: নিট প্রশ্নফাঁসকাণ্ডে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন সলমন খান, আলিয়া ভাট
CM Suvendu Adhikari |জন্ম-মৃত্যু শংসাপত্রে 'জালিয়াতি', বিরোধী দলনেতা থাকাকালীন সরব হয়েছিলেন শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget