এক্সপ্লোর

রাষ্ট্রদ্রোহিতায় অভিযুক্ত শারজিল প্রবল কট্টরপন্থী, মনে করে ভারতের ইসলামিক দেশ হওয়া উচিত, জেরা করে দাবি দিল্লি পুলিশ সূত্রের

মঙ্গলবার বিহারের জেহানাবাদে গ্রেফতারির পর ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে আসা হয় শারজিলকে। সম্প্রতি সোস্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া একগুচ্ছ ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, আমরা সকলে একজোট হলে উত্তরপূর্বকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে পারি। পাকাপাকি করতে না পারলেও অন্তত এক-দুটো মাসের জন্য তো করাই যায়। অসমকে ভারত থেকে আলাদা করা আমাদের দায়িত্ব। একমাত্র তাহলেই সরকার আমাদের কথা শুনবে।

নয়াদিল্লি: শারজিল ইমামকে গতকালই দিল্লির আদালতের নির্দেশে পাঁচদিনের জন্য পুলিশের অপরাধ দমন শাখার হেফাজতে পাঠানো হয়েছে। দেশদ্রোহিতায় অভিযুক্ত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) এই ছাত্রকে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে, সে মানসিক ভাবে প্রবল কট্টরপন্থী হয়ে পড়েছে, এমনকী এও বিশ্বাস করে, ভারতের ইসলামিক রাষ্ট্র হওয়া উচিত। দিল্লি পুলিশ সূত্রের এমনটাই দাবি। তার বিভিন্ন ভাষণের ভিডিওতে কোনওরকম বিকৃতি করা হয়নি বলেও সে স্বীকার করেছে বলে জানিয়েছে সূত্রটি। শাহিনবাদের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী সমাবেশের আয়োজক শারজিলের ‘অসমের ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া’ সংক্রান্ত মন্তব্য ঘিরে বিতর্ক মাথাচাড়া দেয়। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ, ১৫৩ এ ও ৫০৫ অনুচ্ছেদের আওতায় প্ররোচনামূলক বক্তব্য ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ছড়ানোর অভিযোগে রাষ্ট্রদ্রোহিতা মামলা রুজু হয়। মঙ্গলবার বিহারের জেহানাবাদে গ্রেফতারির পর ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে আসা হয় শারজিলকে। সম্প্রতি সোস্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়া একগুচ্ছ ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, আমরা সকলে একজোট হলে উত্তরপূর্বকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে পারি। পাকাপাকি করতে না পারলেও অন্তত এক-দুটো মাসের জন্য তো করাই যায়। অসমকে ভারত থেকে আলাদা করা আমাদের দায়িত্ব। একমাত্র তাহলেই সরকার আমাদের কথা শুনবে। গত ১৬ জানুয়ারি সিএএ ও জাতীয় নাগরিকপঞ্জীর (এনআরসি) বিরুদ্ধে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিক্ষোভে বিতর্কিত ভাষণের জন্যও উত্তরপ্রদেশ পুলিশ তার বিরুদ্ধে পৃথক মামলা রুজু করেছে। এদিকে দিল্লি পুলিশ শারজিলের সঙ্গে ইসলামিক ইউথ ফেডারেশন, পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার যোগসাজশ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, সে বলেছে, গ্রেফতার হওয়ায় কোনও অনুশোচনা, দুঃখ নেই। ওর সব ভিডিও ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। ওর সোস্য়াল মিডিয়া অ্যাকাউন্টও পরীক্ষা করা হচ্ছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | ডুবেছে পশ্চিম মেদিনীপুরের ৪১টি গ্রাম পঞ্চায়েত অঞ্চল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget