এক্সপ্লোর

রাতে কটা মশা মারলাম, গুনব না শান্তিতে ঘুমোব! বালাকোটে নিহত জঙ্গির সংখ্যা নিয়ে বিতর্কের মধ্যে বিরোধীদের কটাক্ষ ভি কে সিংহের

নয়াদিল্লি: বালাকোটে জঙ্গি ট্রেনিং ক্যাম্পে ভারতীয় বায়ুসেনার বিমানহানা নিহত জঙ্গির সংখ্যা নিয়ে শাসক-বিরোধী চাপানউতোরের মধ্যেই মশা মারার তুলনা টানলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ। কতজন সন্ত্রাসবাদী নিধন হয়েছে, সেই তথ্য চাওয়ায় গতকাল কংগ্রেসের সমালোচনা করে তিনি কটাক্ষ করেছিলেন, এটা গুলি খেলা নয় যে, কত স্কোর হল, সেই হিসাব রাখা সম্ভব। আর এবার ট্যুইট করলেন, রাত সাড়ে তিনটেয় প্রচুর মশার উপদ্রব হওয়ায় মশা মারার হিট ছড়ালাম। এবার কী করব, কটা মশা মরল, গুনব না কি আরামে ঘুমোব! কংগ্রেস সহ বিরোধীরা বারবার বায়ুসেনার বিমান হামলায় প্রচুর জঙ্গি নিহত হওয়ার দাবির প্রমাণ চাইছে। মঙ্গলবার হরিয়ানার বিজেপি সরকারের মন্ত্রী অনিল ভিজও বিরোধীদের দাবি খন্ডন করে ট্যুইট করেন, পরেরবার পাকিস্তানে ঘাঁটি গেড়ে বসা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযানের সময় মহাগঠবন্ধনের নেতাদের কাউকে সেখানে দাঁড় করিয়ে রাখতে হবে, যাতে তিনি লাশ গুনতে পারেন। ১৪ ফেব্রুয়ারির পুলওয়ামা সন্ত্রাসে ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর বালাকোটের হামলায় ঠিক কত পাকিস্তানি সন্ত্রাসবাদী খতম হয়েছে, সরকারের কাছে সেই তথ্য চাইছে বিরোধীরা। এ নিয়ে শাসক দলের নেতা-মন্ত্রীদের দেওয়া ভিন্ন তথ্যে বিভ্রান্তি বাড়ছে বলে তাদের অভিযোগ। বিজেপি সভাপতি অমিত শাহ বলে বসেছেন, ২৫০-র বেশি সন্ত্রাসবাদী খতম হয়েছে। যদিও বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া অভিযানে কতজন নিহত হল, তা গুনে দেখা তাঁর বাহিনীর কাজ নয়, কটা টার্গেটে আঘাত করা গেল, সেটাই তারা দেখে বলে জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget