এক্সপ্লোর

রাফাল-বিতর্কের মধ্যেই ফ্রান্সে দাসো এভিয়েশনের কারখানায় হাজির প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ

প্যারিস: রাফাল-বিতর্কের মধ্যেই ফ্রান্স সফরে গিয়ে শুক্রবার দাসো এভিয়েশনের কারখানায় হাজির হলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। যুদ্ধবিমানের সরবরাহ নিয়ে কথা বললেন, সংস্থার কর্তাব্যক্তিদের সঙ্গে। এদিন দাসোর আর্জন্তেয়িলের কারখানায় উপস্থিত হন নির্মলা। নির্মাণের কাজ কতটা এগিয়েছে, সেই নিয়ে খোঁজখবর নেন। প্রসঙ্গত, ফ্রান্সের সঙ্গে ৫৮ হাজার কোটি টাকার সরকারি পর্যায়ের চুক্তির বিনিময়ে ৩৬টি রাফাল যুদ্ধবিমান সরাসরি কেনার সিদ্ধান্ত নেয় ভারত। আগামী সেপ্টেম্বর থেকে ওই বিমানগুলি হস্তান্তর হওয়ার কথা। কিন্তু, তার আগেই, চুক্তির অর্থ নিয়ে দেশে প্রবল বিতর্কের মধ্যে প্রবল বিরোধী সমালোচনার সম্মুখীন হয় কেন্দ্র। তার মধ্যেই, সীতারমণের এই সফর গুরুত্বপূর্ণ। গতকালই, ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোহঁস পার্হলির সঙ্গে সাক্ষাত করেন নির্মলা। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি ও সম্পর্ক আরও দৃঢ় করা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, গত মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফরাসি প্রেসিডেন্ট এম্যানুয়েল মাকরঁর সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে যে ইস্যুগুলি নিয়ে আলোচনা হয়েছিল, সেই নিয়ে আরও বিস্তারিত আলোচনা করেন নির্মলা-ফ্লোহঁস। বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রথমে একান্ত বৈঠক হয় দুই মন্ত্রীর মধ্যে। এরপর প্রতিনিধি-পর্যায়ের বৈঠকও হয়। সূত্রের খবর, উভয় দেশই যৌথভাবে সামরাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম নির্মাণ এবং দুদেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর জোর দিতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। তবে, বৈঠকে রাফাল-বিতর্ক নিয়ে কোনও কথা হয়েছে কি না, তা সরকারি তরফে জানানো হয়নি। বস্তুত, রাফাল বিতর্ক নতুন করে মাথাচাড়া দেয় গতমাসে প্রাক্তন ফরাসি রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলাঁদকে উদ্ধৃত করে সেদেশের সংবাদপত্রে প্রকাশ হওয়া একটি প্রতিবেদন ঘিরে। দাবি, সেখানে ওলাঁদ জানান যে, দাসো এভিয়েশনের ভারতীয় ডিফেন্স পার্টনার বাছার কোনও সুযোগ চুক্তিতে দেয়নি ভারত। সেখানে ভারতের তরফে অনিল অম্বানির সংস্থার নাম প্রস্তাব করা হয়। চুক্তির সময় রাষ্ট্রপতি ছিলেন ওলাঁদ। যদিও, ভারতের তরফে এই খবরের সত্যতা অস্বীকার করা হয়। কিন্তু, এই অভিযোগকে হাতিয়ার করে বিজেপিকে প্রবল আক্রমণ করে কংগ্রেস। তাদের দাবি, ইউপিএ আমলে যে চুক্তি হয়েছিল, তাতে একটি বিমানের দাম ছিল ৫২৬ কোটি টাকা। সেখানে মোদি-সরকার প্রতি বিমান ১,৬৭০ কোটি টাকা দিয়ে কিনছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget