এক্সপ্লোর

Sonu Sood Meets Sharad Pawar: বেআইনি নির্মাণ নিয়ে বিএমসি-র সঙ্গে আইনি লড়াইয়ের মধ্যেই শরদ পওয়ারের বাসভবনে সোনু সুদ

Sonu Sood vs BMC: বিএমসি-র নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সোনু।

মুম্বই: বেআইনি নির্মাণ নিয়ে বিতর্কের মধ্যেই আজ এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে দেখা করলেন বলিউড তারকা সোনু সুদ। আজ পওয়ারের বাসভবনে যান এই অভিনেতা। তবে তাঁদের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে, সেটা জানা যায়নি। গত সপ্তাহে জুহু থানায় সোনুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)। তিনি অনুমতি না নিয়েই একটি বাড়িকে হোটেলে পরিণত করেছেন বলে অভিযোগ। গত বছরের অক্টোবরে আপত্তি জানিয়ে নোটিস পাঠানোর পরেও তিনি নির্মাণ বন্ধ করেননি বলে দাবি করা হয়েছে। এই কারণে সোনুর বিরুদ্ধে মামলা দায়ের করতে চেয়ে পুলিশকে চিঠি দিয়েছে বিএমসি। তবে পুলিশ এখনও পর্যন্ত এফআইআর করেনি। বিএমসি-র নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সোনু। তিনি বেআইনি নির্মাণের অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা বিএমসি-র পক্ষ থেকে হাইকোর্টে হলফনামা দিয়ে দাবি করা হয়েছে, ‘সোনু সুদ বারবার এই ধরনের অন্যায় কাজ করেছেন। তিনি অবৈধ নির্মাণের মাধ্যমে বাণিজ্যিক কার্যকলাপ চালাতে চান। সেই কারণেই অতীতে জুহুতে দু’বার বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হলেও, সেখানেই ফের নির্মাণ শুরু করেন। লাইসেন্স বিভাগ থেকে প্রয়োজনীয় অনুমতি না নিয়েই তিনি বেআইনিভাবে হোটেল চালু করার চেষ্টা করছিলেন। তাঁকে বসতবাড়িটি হোটেলে রূপান্তরিত করার অনুমতি দেওয়া হয়নি। তাঁর কাছে বাণিজ্যিকভাবে হোটেল চালানোর কোনও লাইসেন্সও নেই। তিনি লাইসেন্স ছাড়াই বেআইনিভাবে হোটেল চালাচ্ছেন।’ বিএমসি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘২০১৮ সালের সেপ্টেম্বরে প্রথমবার সোনুর বেআইনি নির্মাণের বিরুদ্ধে অভিযান চালানো হয়। কিন্তু তারপরেও এই অভিনেতা বেআইনি নির্মাণ বন্ধ করেননি। ২০১৮ সালের নভেম্বরে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়। তাঁর এত স্পর্ধা, এরপরেও ভেঙে দেওয়া অংশে ফের নির্মাণ শুরু করেন। সেই কারণে বিএমসি ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ফের বেআইনি নির্মাণ ভেঙে দেয়। ওই বাড়িটি যে সোনু বা তাঁর স্ত্রী সোনালী সুদের, সেই সংক্রান্ত কোনও নথিও নেই।’ লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য সারা দেশে বিখ্যাত হয়ে যান সোনু। পর্দায় খলনায়কের চরিত্রে অভিনয় করলেও, বাস্তবে তিনি নায়ক হয়ে ওঠেন। তিনি বহু মানুষকে সাহায্য করেন। আর্থিক সমস্যায় থাকা পড়ুয়াদের পাশে দাঁড়ানোর জন্য নিজের মায়ের নামে স্কলারশিপ চালু করার কথাও ঘোষণা করেন এই অভিনেতা। কিন্তু এবার তাঁর বিরুদ্ধেই বেআইনি কার্যকলাপের অভিযোগ উঠল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget