এক্সপ্লোর

Sourav Ganguly Health Update: দ্রুত সুস্থ হয়ে উঠুন সৌরভ, এবিপি আনন্দর মাধ্যমে শুভেচ্ছাবার্তা 'গুরু গ্রেগ' এর

কেমন আছেন মহারাজ? তাই নিয়ে উৎকণ্ঠায় ছিল গোটা দেশ। এবার এবিপি আনন্দর মাধ্যমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের খোঁজ নিলেন গ্রেগ চ্যাপেল।

কলকাতা: কেমন আছেন মহারাজ? তাই নিয়ে উৎকণ্ঠায় ছিল গোটা দেশ। এবার এবিপি আনন্দর মাধ্যমে সৌরভ গঙ্গোপাধ্যায়ের খোঁজ নিলেন গ্রেগ চ্যাপেল। 'দ্রুত সুস্থ হয়ে উঠুন সৌরভ' শুভেচ্ছাবার্তা দিলেন গ্রেগ চ্যাপেল। গত ১৫ বছর কথা নেই দুজনের। কিন্তু মহারাজের অসুস্থতার খবর পেয়ে, অস্ট্রেলিয়া থেকে মেসেজ করলেন এবিপি আনন্দকে। এবিপি আনন্দর প্রতিনিধি কুন্তল চক্রবর্তী সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবর জানান গ্রেগ চ্যাপেলকে। সঙ্গে সঙ্গে এসএমএস বার্তায় সৌরভের আরোগ্য কামনা করেন গ্রেগ চ্যাপেল। লেখেন, তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি। বিশ্ব ক্রিকেটে একসময় সবথেকে বড় ঝড় তুলেছিল ক্যাপ্টেন সৌরভ ও কোচ চ্যাপেলের সংঘাত। তাঁদের মত পার্থক্য ভারতীয় ক্রিকেটের ইতিহাসেও বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু সময় যেমন সব ক্ষতেই মলম দেয়, তেমনই ধীরে ধীরে হয়ত কিছুটা সহজ হয়েছে দুই মহারথীর সম্পর্ক। গ্রেগের মা-ও যে সময় কর্কটরোগে ভুলছিলেন, তখন পাশে দাঁড়ান সৌরভ। সেই সময়ের কথা ভোলেননি ভারতীয় ক্রিকেট দলের কোচ। তিনিও বর্তমানে মহারাজের অসুস্থতায় বিশেষ উদ্বেগে, জানালেন এবিপি আনন্দ-এর প্রতিনিধি কুন্তল চক্রবর্তী। ২০০৩ এ ব্রিসবেনে ১৪৪ করে বিশ্ব ক্রিকেটকে সৌরভ বুঝিয়ে দেন, স্টিভ ওর অপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে তিনিই একমাত্র মুখের মত জবাব দিতে পারেন। সিরিজের মাসছয়েক আগে সৌরভ হাজির হয়েছিলেন অস্ট্রেলিয়ায়। গ্রেগের প্রশিক্ষণ ও নানারকম টিপসেই নিজেকে তৈরি করেছিলেন মহারাজ। তারপরই ব্রিসবেনে দুরন্ত শতরান। এরপর সৌরভ ঠিক করেন, জন রাইটের চুক্তির সময়সীমা শেষ হলে কোচ হিসেবে চ্যাপেলকে আনবেন তিনি। কিন্তু তাঁদের রসায়ন যে জমেনি, তার প্রমাণ রয়েছে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে। সৌরভের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ নেই। প্রায় ১৫ বছর দুজনের কথা নেই। তবুও গ্রেগ চ্যাপেল আজ খোঁজ নিচ্ছেন সৌরভের। আরোগ্য কামনা করছেন তাঁর। হাসপাতাল সূত্রে খবর, সৌরভের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তবে এখনও ২টি ধমনীতে ব্লকেজ রয়েছে। তাই ব্লকেজ থাকা ধমনীতে রক্ত চলাচল যাতে বাধা না পায় তার জন্য রক্ত তরল রাখার ওষুধ দেওয়া হচ্ছে। কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ওষুধও চলছে। আজ ২টি ধমনীতে ব্লকেজ নিয়ে বৈঠকে বসছে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড। আগেই জানানো হয়েছে, মহারাজের বাইপাস সার্জারির প্রয়োজন নেই। হাসপাতাল সূত্রে খবর, অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্‍সকরা। তবে তা আজ নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget