এক্সপ্লোর

ক্রিজের পর ক্রিকেট বোর্ড, বিসিসিআই-এর প্রেসিডেন্ট হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বিসিসিআই-এর সভাপতি পদ নিয়ে গতকাল দিনভর মুম্বইতে তুমুল নাটক হয়। কিন্তু ২২ গজে যেভাবে বহুবার ভেলকি দেখিয়েছেন, ঠিক সেভাবেই দিনের শেষে শেষ হাসি হাসেন সৌরভই।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট বোর্ডের আগামী সভাপতি হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দলে এক সময়ের ব্যাটসম্যান ব্রিজেশ প্যাটেল পেতে পারেন আইপিএল চেয়ারম্যানের দায়িত্ব। বিসিসিআই-এর সভাপতি পদ নিয়ে গতকাল দিনভর মুম্বইতে তুমুল নাটক হয়। কিন্তু ২২ গজে যেভাবে বহুবার ভেলকি দেখিয়েছেন, ঠিক সেভাবেই দিনের শেষে শেষ হাসি হাসেন সৌরভই। ২৩ তারিখ বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সৌরভের নাম ঘোষণা হওয়ার কথা। ভোটাভুটির সম্ভাবনা কার্যত নেই। সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সকে এড়িয়ে গতকাল মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বৈঠকে বসেন বিসিসিআই-এর সব সদস্য। সেখানেই আগামী সভাপতি হিসেবে নিজের নিজের প্রতিনিধির নাম তোলেন অনুরাগ ঠাকুর ও এন শ্রীনিবাসনের লবি। প্রথম থেকে ঠিক ছিল সৌরভই প্রেসিডেন্ট হবেন, আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হবেন কর্নাটকের ব্রিজেশ প্যাটেল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহ হবেন সচিব, হিমাচল প্রদেশের অরুণ সিংহ ঠাকুর হতে পারেন কোষাধ্যক্ষ। কিন্তু এর মধ্যে ওয়াকিবহাল মহলকে খানিকটা চমকে দিয়ে বিসিসিআই-এর আগামী সভাপতি পদে ভেসে ওঠে ব্রিজেশ প্যাটেলের নাম। শোনা যায়, এন শ্রীনিবাসন অমিত শাহের সঙ্গে দেখা করে ব্রিজেশের ব্যাপারে তাঁকে রাজি করিয়ে ফেলেছেন। এরপর খবর আসে, অমিতের সঙ্গে দেখা করেছেন সৌরভও, তাঁর সঙ্গে বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের সমর্থন রয়েছে। এরপরই ম্যাচ ঢলে পড়ে সৌরভের দিকে। ঠিক হয়, তিনিই হতে চলেছেন বোর্ডের আগামী সভাপতি। সভাপতি হিসেবে এই দফায় ১০ মাস পাচ্ছেন সৌরভ। কিন্তু যেহেতু সিএবি চালানোর অভিজ্ঞতা তাঁর রয়েছে, অধিনায়ক হিসেবেও ভারতীয় দলের সব থেকে কঠিন সময়ে তিনি নেতৃত্ব দিয়েছেন, তাই বোর্ডের আশা, এবারেও একইভাবে ভারতীয় ক্রিকেট দলকে নয়া দিশা দেখাবেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget