এক্সপ্লোর

জাত্রোফা ফল থেকে তৈরি জ্বালানিতে ভারতের আকাশে প্রথম উড়ল স্পাইস জেটের বিমান

নয়াদিল্লি:  বায়োজেট জ্বালানিতে প্রথম পরীক্ষামূলকভাবে ভারতে বিমান চালালো স্পাইস জেট। ওই বিমান পরিবহণ সংস্থার পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।  পরীক্ষামূলক এই উড়ানে বোম্বারডায়ার কিউ ৪০০ বিমানটি দেহরাদূন থেকে আকাশে ওড়ে এবং দিল্লিতে অবতরণ করে। এই উড়ানে আংশিকভাবে বায়োজেট জ্বালানি ব্যবহার করা হয়েছে। বিমান পরিবহণ সংস্থার দাবি, ভারতে তারা প্রথম সফলভাবে বায়োজেট জ্বালানিতে  বিমান চালিয়েছে। বিমান পরিবহণ সংস্থার বিবৃতিতে জানানো হয়েছে যে, ওই উড়ানে ৭৫ শতাংশ এয়ার টারবাইন জ্বালানি (এটিএফ) ও ২৫ শতাংশ বায়োজেট জ্বালানির মিশ্রণ ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বায়োজেট জ্বালানি ব্যবহারের সুবিধা হল এতে এটিএফের তুলনায় কম কার্বন নির্গমন ঘটে এবং জ্বালানির কার্যকারিতাও বৃদ্ধি পায়। স্পাইসজেট জানিয়েছে, ওই জ্বালানি তৈরি করেছে  দেহরাদূনের সিএসআইআর-ইন্ডিয়ান ইন্সস্টিস্টিউট অফ পেট্রোলিয়াম। বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ এবং স্পাইস জেটের আধিকারিকরা সহ ২০ জন ওই পরীক্ষামূলক উড়ানে ছিলেন। উড়ানের সময় ছিল ২৫ মিনিট। স্পাইস জেটের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অজয় সিংহ বলেছেন, ওই বায়োজেট জ্বালানির দাম কম এবং তা কার্বন নির্গমনের পরিমাণ কমাতেও সহায়ক। তিনি আরও বলেছেন, চিরাচরিত জ্বালানির ওপর নির্ভরতা ৫০ শতাংশ কমানোর সম্ভাবনা রয়েছে এই বায়োজেট ফুয়েলের। স্বাভাবিকভাবেই এতে যাত্রী ভাড়া কমার সুযোগও থাকছে। আমেরিকান স্ট্যান্ডার্ড টেস্টিং মেথড (এএসটিএম) এই বায়োজেট জ্বালানিকে স্বীকৃতি দিয়েছে। তা বিমানে বাণিজ্যিকভাবে প্রয়োগের ক্ষেত্রে প্র্যাট অ্যান্ড হুইটনি এবং বোম্বারডায়ারের নির্ধারিত মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আন্তর্জাতিক বিমান পরিবহণ সংস্থা আইএটিএ-র তথ্য অনুসারে,  বিশ্বের গ্রিন হাউস গ্যাস নির্গমণের ২ শতাংশ আসে বিমান পরিবহণ শিল্প থেকে। বিবৃতিতে বলা হয়েছে, আইএটিএ ২০২৫-এর মধ্যে পরিচ্ছন্ন জ্বালানি ও জীবাশ্ম জ্বালানির মিশ্রণ ব্যবহার করে বিমানে ১০০ কোটি যাত্রী পরিবহণের লক্ষ্য নির্ধারণ করেছে।

সেরা শিরোনাম

Rani Mukherji : প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা, যশরাজ ফিল্মস-এর তরফে দেওয়া হল বিশেষ বার্তা
প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা, যশরাজ ফিল্মস-এর তরফে দেওয়া হল বিশেষ বার্তা
Tomorrow Horoscope: 'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
West Burdwan: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
Smriti Mandhana: মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি

ভিডিও

Haridevpur News | হরিদেবপুর নেতাজি পল্লিতে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর, দেওয়ালে রঙ করে তাদের ঝান্ডা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
Milan Pradhan - Congress | ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন, তার আগের দিন পর্যন্ত জেল হেফাজত হয়েছে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের
Kasba News | কসবার অ্যাক্রোপলিস মলের সিনেমাহলে মহিলাকে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ উঠল
Humayun Kabir | পুলিশের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলে, রেজিনগরে নির্বাচনে প্রচার না করার ঘোষণা করেছেন হুমায়ুন কবীর
Pareshram Das News | ২০২৩-এর পঞ্চায়েত ভোট-সংক্রান্ত সন্ত্রাস মামলায়, অবশেষে, CID দফতরে হাজিরা দিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rani Mukherji : প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা, যশরাজ ফিল্মস-এর তরফে দেওয়া হল বিশেষ বার্তা
প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা, যশরাজ ফিল্মস-এর তরফে দেওয়া হল বিশেষ বার্তা
Tomorrow Horoscope: 'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
West Burdwan: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
Smriti Mandhana: মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
White House Media Ban: ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Newly Bought iPhone Snatched: নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
Jalpaiguri: তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
Embed widget