এক্সপ্লোর

শোনভদ্রের নিহতদের পরিজনদের সঙ্গে কথা, ‘লক্ষ্য পূরণ হয়েছে’, দিল্লিতে ফেরার আগে বললেন প্রিয়ঙ্কা গাঁধী

উত্তরপ্রদেশের শোনভদ্রে গুলিতে নিহত আদিবাসীদের পরিজনদের সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধীর সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েনের অবসান হল শনিবার। শোনভদ্রে নিহতদের পরিজনদের কয়েকজন মির্জাপুরে গেস্ট হাউসে এসে প্রিয়ঙ্কার সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে কথা বলেন প্রিয়ঙ্কা।

মির্জাপুর ও লখনউ: উত্তরপ্রদেশের শোনভদ্রে গুলিতে নিহত আদিবাসীদের পরিজনদের সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধীর সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েনের অবসান হল শনিবার। শোনভদ্রে নিহতদের পরিজনদের কয়েকজন মির্জাপুরে গেস্ট হাউসে এসে প্রিয়ঙ্কার সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে কথা বলেন প্রিয়ঙ্কা। এরপর দিল্লি আসার  আগে বললেন, ‘লক্ষ্য পূরণ হয়েছে। নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে দেখা হয়েছে।আজ আমি যাচ্ছি। কিন্তু আবার আসব’। কয়েকদিন আগে শোনভদ্রের এক গ্রামে জমি বিবাদে দশ জন আদিবাসীকে গুলি করে খুন করা হয়। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গতকাল শোনভদ্রের ওই গ্রামের উদ্দেশে যাত্রা করেছিলেন প্রিয়ঙ্কা। কিন্তু পথে মির্জাপুরে পুলিশ তাঁকে বাধা দেয় এবং মির্জাপুরের একটি গেস্ট হাউসে নিয়ে আসে। স্থানীয় প্রশাসনের প্রস্তাব অনুযায়ী ব্যক্তিগত বন্ড জমা দিয়ে চলে যাওয়ার প্রস্তাব উপেক্ষা করে সেখানেই গতকাল সারারাত ছিলেন তিনি। প্রিয়ঙ্কা বলেছেন, যাঁরা তাঁকে ‘গ্রেফতার’ করে চুনার গেস্ট হাউসে এনেছিলেন, তাঁরাই এখন বলছেন যে, তিনি চলে যেতে পারেন। গেস্ট হাউসে আসা দলের কর্মীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রিয়ঙ্কা বলেন, ‘আমি তাঁদের বলতে চাই যে, আমার লক্ষ্য পূরণ হয়েছে। নিহতদের পরিবারের লোকজনের সঙ্গে দেখা হয়েছে।আজ আমি যাচ্ছি। কিন্তু আবার আসব’। উত্তরপ্রদেশের কংগ্রেস নেতা অজয় রাই বলেছেন, প্রিয়ঙ্কা গাঁধীর সঙ্গে মির্জাপুর জেলা প্রশাসনের অচলাবস্থার অবসান হয়েছে। তিনি শোনভদ্রর শোকসন্তপ্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গে কথা বলেছেন। রাই জানিয়েছেন, প্রিয়ঙ্কা সাত মহিলা সহ নিহতের পরিবারগুলির ১৫ জন সদস্যের সঙ্গে কথা বলেছেন। শোনভদ্রর ঘোরাওয়াল এলাকায় উভা গ্রামে গত বুধবার যোগ্য দত্ত নামে গ্রামের প্রধান জমি দখল করতে এলে গণ্ডগোল বেধে যায়। গোন্ড আদিবাসী সম্প্রদায়ের ১০ জন গুলিতে নিহত হন। আরও ২৮ জন জখম হয়েছিলেন। গ্রামবাসীদের সঙ্গে দেখা করার পর প্রিয়ঙ্কা বারাণসীর উদ্দেশে রওনা দেন, সেখানে তিনি কাশী বিশ্বনাম ও কাল ভৈরব মন্দিরে যান। পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কার গাঁধীকে শোনভদ্রে যেতে না দেওয়ায় দলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়। কংগ্রেস নেতারা প্রিয়ঙ্কাকে বেআইনিভাবে আটক করে রাখার অভিযোগ করেন এবং দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়। এদিন বারাণসী বিমানবন্দরে আসেন কংগ্রেস নেতা আরপিএন সিংহ, জিতিন প্রসাদ। কিন্তু শোনভদ্র বা চুনারে যাওয়ার আগেই তাঁদের বাধা দেওয়া হয়। শোনভদ্রে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে প্রিয়ঙ্কাকে দেখা করতে দিতে রাজ্য সরকারকে নির্দেশজানের আর্জি জানিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেয় কংগ্রেসের এক প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন যে, শোনভদ্র সংঘর্ষের পর ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি শোনভদ্রর ওই গ্রামে কয়েক দশকের পুরানো জমি বিবাদের জন্য পূর্বতন কংগ্রেস সরকারকে দায়ী করেছিলেন। প্রিয়ঙ্কা বিএইচইউ ট্রমা সেন্টারে সংঘর্ষের ঘটনায় শিকার কয়েকজনের সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু এরপর সড়কপথে শোনভদ্রে যাওয়ার সময় মির্জাপুর জেলার নারাইনপুরে তাঁকে বাধা দেয় পুলিশ। কিন্তু তিনি শোনভদ্রের উভা গ্রামে যাওয়ার দাবিতে অনড় থাকলে তাঁকে ও তাঁর সমর্থকদের গেস্ট হাউসে নিয়ে আসা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শোনভদ্রে যেহেতু নিষেধাজ্ঞা বলবত্ রয়েছে, সেজন্য তাঁকে 'আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আটক' করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কাকে এভাবে বাধাদানের সমালোচনা করেন রাহুল গাঁধী। গেস্ট হাউসেই নিহতদের পরিজনদের সঙ্গে দেখা করার পর প্রিয়ঙ্কা অভিযোগ করেন, হিংসা প্রতিরোধে ঠিক সময়ে কোনও ব্যবস্থা নেয়নি শোনভদ্র প্রশাসন। অনেক শিশুই তাদের বাবা-মাকে হারিয়েছে। কয়েকটি পরিবারের শিশু ও তাদের বাবা-মায়ের হাসপাতালে ভর্তি। নিহতদের পরিজনদের পাশে কংগ্রেস রয়েছে জানিয়ে প্রিয়ঙ্কা নিহত ও আহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এছাড়াও যে জমিতে তাঁরা কয়েক প্রজন্ম ধরে চাষের কাজ করছিলেন, সেটির মালিকানা তাঁদেরই দেওয়ার দাবিও প্রিয়ঙ্কা জানিয়েছেন। নিরীহ গ্রামবাসীদের বিরুদ্ধে যে মামলাগুলি দায়ের হয়েছে সেগুলি প্রত্যাহার করারও দাবি জানিয়েছেন কংগ্রেস নেত্রী। ট্যুইটারে প্রিয়ঙ্কা লিখেছেন, ‘শেষপর্যন্ত উভায় গণহত্যার শিকারদের পরিবারগুলির সদস্যদের সঙ্গে দেখা করতে পারলাম। তাঁদের ওপর যা হয়েছে তা খুবই নৃশংস ও অন্যায়। মানবিকতার খাতিরে প্রত্যেক ভারতীয়র তাঁদের পাশে দাঁড়ানো দরকার’।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget