এক্সপ্লোর

'ছিছোরে'-র পর ৬ মাসের মধ্যেই সাতটি ছবি হাতছাড়া হয়েছিল সুশান্তর, অভিযোগ সঞ্জয় নিরুপমের

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনা নিয়ে পরিচালক শেখর কপূর তীর্যক ট্যুইটে বলিউডের অন্দরমহলের টানাপোড়েনকে নিশানা করেছিলেন। তাঁর সেই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করলেন রাজনৈতিক নেতা সঞ্জয় নিরুপমও।

  নয়াদিল্লি: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনা নিয়ে পরিচালক শেখর কপূর তীর্যক ট্যুইটে বলিউডের অন্দরমহলের টানাপোড়েনকে নিশানা করেছিলেন। তাঁর সেই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করলেন রাজনৈতিক নেতা সঞ্জয় নিরুপমও। তিনি বলেছেন, সিনেমা মহলের আচরণই হতাশ করে তুলেছিল প্রয়াত অভিনেতাকে। নিরুপমের অভিযোগ, ২০১৯-এর ছিছোরে সিনেমার পর সুশান্ত সাতটি সিনেমার জন্য স্বাক্ষর করেছিলেন। কিন্তু মাত্র ছয়মাসের মধ্যে সাতটি সিনেমাই তাঁর হাতছাড়া হয়ে যায়। তবে ছবিগুলির নাম নির্দিষ্ট করে জানাননি নিরুপম। গত রবিবার মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে আত্মহত্যা করেন সুশান্ত সিংহ রাজপুত। তাঁর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সিনে মহলের অন্দরে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। চলচ্চিত্র তারকারা সুশান্তের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন। সোমবার সুশান্তের অন্ত্যেষ্টিতে হাজির ছিলেন বেশ কয়েকজন বলিউড তারকা। তবে তাঁদের মধ্যে প্রথমসারির কেউই ছিলেন না। কৃতি শ্যানন, শ্রদ্ধা কপূর, রাজকুমার রাও, বিবেক ওবেরয় ও পরিচালক অভিষেক কপূরদের সঙ্গে শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন নিরুপমও। অভিষেক কপূর সুশান্ত সিংহ রাজপুতকে বলিউডে ব্রেক দিয়েছিলেন। নিরুপম বলেছেন, 'ফিল্ম ইন্ডাস্ট্রির নিষ্ঠুরতা অন্য পর্যায়ে কাজ করে। আর তা এক প্রতিভাবান শিল্পীকেও খতম করে দিল'। সিনে ইন্ডাস্ট্রিতে গত কয়েকমাসে বিচ্ছিন্নতা ও একাকীত্বের শিকার সুশান্ত হয়েছিলেন বলে অভিযোগ। নিরুপমের ট্যুইট শেখর কপূরের মন্তব্যের সঙ্গে সাজুয্যপূর্ণ। তাঁর বিলম্বিত প্রকল্প পানি-তে শেখর সুযোগ দিয়েছিলেন সুশান্তকে। তাঁর ট্যুইটে শেখর বলেছিলেন, 'আমি ওই লোকগুলোর কথা জানি, যারা তোমাকে এত খারাপভাবে হতাশ করে তুলেছিল যে, তুমি আমার কাঁধে মাথা রেখে কাঁদতে। কোন যন্ত্রণায় তোমাকে ভুগতে হয়েছিল, আমি জানি।... গত ছয়মাসে আমি যদি তোমার কাছে থাকতে পারতাম। তুমি যদি আমার কাছে আসতে। তোমার যা হয়েছে, তা ওদের তোমার নয়, ওদের কর্মের ফল'। বিবেক ওবেরয়ও ফিল্ম ইন্ডাস্ট্রির হৃদয়হীন আচরণের নিন্দা করেছেন। শেষকৃত্যের পর ওবেরয় বলেছেন, বলিউডের প্রতিভাদের আরও যত্ন করা নেওয়া উচিত। অভিনেতা নিখিল দ্বিবেদী, পরিচালক অভিনব সিনহাও একই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অভিনেতা রণবীর শোরেও বলিউডের গেটকিপারদের সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে রাখার বিরুদ্ধে সরব হয়েছেন। সুশান্ত অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্স প্রোজেক্ট ড্রাইভের প্রযোজক চলচ্চিত্র নির্মাতা কর্ণ জোহরকে অনেকের ক্ষোভের মুখে পড়তে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হচ্ছে জোহরের নাম। সুশান্তের মৃত্যুতে কর্ণ শোক জ্ঞাপন করেন। তাঁর এই শোক জ্ঞাপনকে অনেকেই ভাল চোখে দেখেননি। প্রশ্ন তুলেছেন কর্ণের ছবিতে স্বজনপোষণ নিয়ে। গত বছর থেকে সুশান্তর সংস্পর্শ না থাকার জন্য আফসোস ব্যক্ত করেন কর্ণ। কর্ণের চ্যাট শো কফি উইথ কর্ণ-তে সুশান্ত সিংহ রাজপুত সম্পর্কে মন্তব্যের জন্য আলিয়া ভট্টকেও সমালোচনার মুখে পড়তে হয়েছে। কর্ণের এই শো-তে কখনও আমন্ত্রণ পাননি সুশান্ত সিংহ রাজপুত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget