এক্সপ্লোর

ক্যালিফোর্নিয়াতেও বিচারের দাবি, সুশান্তের মায়ের ছবি হাতে আবেগপ্রবণ অঙ্কিতা

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেছেন, সিবিআইয়ের হাতে এখনও তদন্তভার যায়নি।

নয়াদিল্লি: প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনা নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যেও চাপানউতোর শুরু হয়েছে। ‘বিচারের দাবি’ এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিলবোর্ডে সুশান্তের ছবি দিয়ে ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন প্রয়াত অভিনেতার দিদি শ্বেতা সিংহ কীর্তি। তিনি লিখেছেন, ‘ক্যালিফোর্নিয়ায় ভাইয়ের বিলবোর্ড। গ্রেট মল পার্কওয়ে এগজিটের পরেই এই বিলবোর্ড। বিশ্বজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে।’
View this post on Instagram

Bhai’s Billboard in California...It’s up on 880 north, right after the great mall parkway exit. It’s a world wide movement. #warriors4ssr #justiceforsushantsinghrajput #worldforsushant

A post shared by Shweta Singh kirti (@shwetasinghkirti) on

সুশান্তের ভাইঝি মল্লিকা সিংহ এই পোস্টের পরিপ্রেক্ষিতে লিখেছেন, ‘আমাদের সবার যেন এগিয়ে চলার ক্ষমতা থাকে।’ শ্বেতার পোস্টে ২ লক্ষ ৪১ হাজারের বেশি ‘লাইক’ পড়েছে। সবাই এই অভিনেতার মৃত্যুর ঘটনার উপযুক্ত তদন্তের দাবিতে সরব।
View this post on Instagram

Believe you both are together ❤️ #warriors4ssr

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on

অন্যদিকে, সুশান্তের মায়ের ছবি হাতে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপ্রবণ পোস্ট করেছেন অঙ্কিতা লোখান্ডে। তিনি লিখেছেন, ‘আমার বিশ্বাস, তোমরা দু’জন এখন একসঙ্গে আছো।’ এই ছবি দেখে সুশান্তের দিদি লিখেছেন, ‘হ্যাঁ, ওরা একসঙ্গেই আছে। শক্ত হও। আমরা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।’ সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে মুম্বই পুলিশের সঙ্গে বিহার পুলিশের টানাপোড়েন চলছিল। সিবিআই তদন্তের দাবি জানায় বিহার সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে, বিহার সরকারের সেই দাবি মেনে নেওয়া হয়েছে। গতকাল সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের মুখে তাঁর টাকার উত্‍স নিয়ে সন্তোষজনক জবাব দিতে পারেননি রিয়া। কোথা থেকে তাঁর অ্যাকাউন্টে অত টাকা এল, কীভাবে তা রোজগার করেছেন তিনি, সে সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি বলে ইডি সূত্রে খবর। দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করা হবে রিয়াকে। তাঁর কাছে আর্থিক লেনদেন নিয়ে লিখিত জবাব চাওয়া হয়েছে। ইতিমধ্যেই ওই মামলার তদন্তভার নিয়েছে সিবিআই।  পাশাপাশি মামলার আর্থিক বিষয়টি তদন্ত করে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ বলেছেন, সিবিআইয়ের হাতে এখনও তদন্তভার যায়নি। বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন।  ১১ অগাস্ট ওই বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে মুম্বই পুলিশ যোগ্যতার সঙ্গেই ওই ঘটনার তদন্ত করতে সক্ষম বলে তাঁর দাবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget