এক্সপ্লোর

লালু পরিবারের ঝগড়া প্রকাশ্যে, মাঝরাতে দরজা ঠেললেন তেজপ্রতাপের স্ত্রী, খুলল না

গত বছর মে মাসে তেজপ্রতাপের সঙ্গে ঐশ্বর্যার বিয়ে হয়। কিন্তু বিয়ের এক মাসের মধ্যেই ঝামেলা বাধে স্বামী-স্ত্রীর।

পটনা: লালুপ্রসাদ যাদব জেলে। এদিকে তুঙ্গে উঠেছে তাঁর পরিবারের ঝগড়া। গতকাল মাঝরাতে পটনায় লালু ও রাবড়ি দেবীর বাড়ির দরজা ধাক্কালেন তাঁদের বড় ছেলে তেজপ্রতাপের ছেলে ঐশ্বর্যা রাই। শাশুড়ি রাবড়ির অবশ্য হেলদোল হল না, দরজা খুললেন না তিনি। গতকাল রাতে পটনায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে ঐশ্বর্যা তাঁর বাবা চন্দ্রিকা রাইকে ফোন করে ডেকে পাঠান। বাবা এসে পৌঁছলে ঐশ্বর্যা তাঁকে আনার জন্য বাড়ির বাইরে যান। আর তখনই নিরাপত্তারক্ষীরা ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। ঐশ্বর্যা বৃষ্টির মধ্যে দরজা ধাক্কাতে থাকেন কিন্তু খোলা হয়নি। এর মধ্যে ঘটনাস্থলে হাজির হন চন্দ্রিকা রাইয়ের লোকজন। চন্দ্রিকা, তাঁর স্ত্রী পূর্ণিমা ও ঐশ্বর্যা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ির বাড়ির সামনে ধর্নায় বসে যান। শোনা গিয়েছে, রাবড়ির সঙ্গে চন্দ্রিকার দেখা করানোর চেষ্টা চলছে। গত বছর মে মাসে তেজপ্রতাপের সঙ্গে ঐশ্বর্যার বিয়ে হয়। কিন্তু বিয়ের এক মাসের মধ্যেই ঝামেলা বাধে স্বামী-স্ত্রীর। তেজপ্রতাপ ডিভোর্সের মামলাও করেন, সেই মামলা চলছে ফ্যামিলি কোর্টে। বিচারক দুজনের মধ্যে বোঝাপড়ার চেষ্টা করলেও সমস্যা মেটেনি। ঐশ্বর্যা লালু পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এফআইআর করেছেন। তাঁর দাবি, রাবড়ি ও তাঁর বড় মেয়ে মিসা ভারতী তাঁকে মারধর করেন, খেতেও দিতেন না। কিছুদিন আগে একটি ভিডিও প্রকাশ্যে আসে, তাতে দেখা যায়, ঐশ্বর্যা কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে বেরিয়ে আসছেন। লালুর ঘরের বাইরে এ নিয়ে পুলিশকেও দেখা যায়। মিসা অবশ্য দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে তোলা সব অভিযোগ মিথ্যে। ইদের পর মাত্র তিনবার আদালতের কাজে পটনা আসেন তিনি। যেদিন এসেছেন, সন্ধেতেই ফিরে গিয়েছেন। এই অল্প সময়ে ঐশ্বর্যার সঙ্গে তাঁর সাক্ষাৎই হয়নি, মারধর তো দূরের কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget