এক্সপ্লোর

Tiger Reserves in India: শীঘ্রই ভারতে ফিরছে চিতা, জানালেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী

Cheetah: ৭৩ বছর আগে ভারতের জঙ্গল থেকে উধাও হয়ে যায় চিতা। তবে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী স্থলচর জীবটি শীঘ্রই ভারতের জঙ্গলে ফিরতে চলেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব।

নয়াদিল্লি: বহুদিন আগেই ভারতের জঙ্গল থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে চিতা। ভারতে এখন দেখা যায় শুধু লেপার্ড বা চিতাবাঘ। তবে আশার কথা শোনালেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। তিনি জানিয়েছেন, শীঘ্রই ভারতের জঙ্গলে ফিরবে চিতা। আজ তিনি দেশের ব্যাঘ্র প্রকল্পগুলিতে জলের উৎসের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। একইসঙ্গে দেশে চিতা ফিরিয়ে আনার বিষয়ে কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার কথাও জানিয়েছেন পরিবেশমন্ত্রী।

ট্যুইট করে ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, ‘যে কারণে ভারত থেকে চিতা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, সেই আশঙ্কা এখন আর নেই। ভারতে শীঘ্রই ফিরবে চিতা। স্বাধীন ভারতের জঙ্গল থেকে যে চিতা উধাও হয়ে গিয়েছিল, তা ফিরতে চলেছে। জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষের ১৯-তম বৈঠকে ভারতে চিতা ফেরানোর পরিকল্পনা পেশ করা হয়েছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজও শুরু হয়েছে।’

পরিবেশমন্ত্রক সূত্রে খবর, মধ্যপ্রদেশের শেওপুরের কুনো ন্যাশনাল পার্ক এবং গ্বালিয়র-চম্বল অঞ্চলের মোরেনা জেলার জঙ্গলে চিতা ফেরানোর কাজ শুরু হয়েছে। বিশ্বে এই প্রথম এভাবে কোনও দেশে চিতা ফেরানোর উদ্যোগ নেওয়া হল।

৭৩ বছর আগে ভারতের জঙ্গল থেকে মুছে যায় চিতা। এবার হয়তো ফিরছে এই জীবটি।

দেশে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ১৯৭২ সালে ব্যাঘ্র সংরক্ষণের উদ্যোগ নেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী। সেই সময় দেশে বাঘের সংখ্যা একশোরও কম হয়ে গিয়েছিল। তারপর দেশে বাঘের সংখ্যা অনেকটাই বেড়েছে। এখন দেশে তিন হাজারেরও বেশি বাঘ রয়েছে। কিন্তু এতদিন দেশে চিতা ফেরানো যায়নি। এবার হয়তো সেটা হতে চলেছে।

ইন্দিরা গাঁধীর আমলেই ইরান থেকে ভারতে চিতা নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়। দু’দেশের মধ্যে এ বিষয়ে আলোচনাও শুরু হয়েছিল। মধ্যপ্রদেশের জঙ্গল, রাজস্থানের জয়সলমীরের থর মরুভূমি এবং কর্ণাটকের জঙ্গলে চিতা রাখার পরিকল্পনা করা হয়। কিন্তু এরই মধ্যে ইরানে ক্ষমতার পালাবদল ঘটায় সেই পরিকল্পনা ধাক্কা খায়। এবার হয়তো কেনিয়া ভারতে আনা হবে চিতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget