এক্সপ্লোর

যুদ্ধ হোক সন্ত্রাসের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে নয়, বললেন জন আব্রাহাম

মুম্বই: যুদ্ধ চলুক। কিন্তু তা চলুক সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কোনও দেশ বা ধর্মের বিরুদ্ধে নয়। পৃথিবীতে এখন মেরুকরণ স্পষ্ট, কাউকে কোনও কিছুতে দাগিয়ে দেওয়া মারাত্মক হতে পারে। এমনটাই মনে করেন অভিনেতা জন আব্রাহাম। জন কথা বলছিলেন পুলওয়ামা সন্ত্রাসের পর ভারত-পাকিস্তান টানাপোড়েন নিয়ে। তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অবশ্যই জরুরি কিন্তু তা কোনও দেশ, ধর্ম, একাধিক ধর্ম বা বিভিন্ন ধর্মের মধ্যে হওয়া উচিত নয়। তাঁর মতামত এ ক্ষেত্রে অত্যন্ত স্পষ্ট। এই মতের জন্য তাঁর নিন্দা হতে পারে কিন্তু তিনি দর্শক কী পছন্দ করবেন আর কোনটা করবেন না, সেই ভেবে কথাবার্তা বলতে পারবেন না। জাতীয় স্বার্থজড়িত ইস্যুতেও কোনও মতামত না দেওয়ার জন্য গতকালই কঙ্গনা রানাওয়াত সমালোচনা করেন রণবীর কপূর ও আলিয়া ভট্টের। তা নিয়ে প্রশ্ন করা হলে জন বলেন, যদি অভিনেতা অভিনেত্রীরা দেশ ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতন হন, তাহলেই একমাত্র তাঁদের নিজস্ব মতামত ব্যক্ত করা উচিত, শুধু লোকের নজর কাড়ার জন্য তা করা কখনওই উচিত নয়। কঙ্গনা রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল, তাঁর নিজস্ব মতামত আছে। যদি এ বিষয়ে জ্ঞান থাকে, তবেই মুখ খোলা উচিত, নচেৎ নয়। একইসঙ্গে তাঁর বক্তব্য, নির্বোধ হওয়া কখনওই উচিত নয়। কোন দেশ কোথায় আছে সেটুকু অন্তত জানা উচিত। বিহারই হোক বা সিরিয়া- কোথায় কী ঘটছে যদি না জানা থাকে, তবে মুখ না খোলাই ভাল। হেসে এড়িয়েযান, নিজের কাজের ব্যাপারে কথা বলুন। অন্য কথা নয়। জনের আগামী ছবি রোমিও আকবর ওয়াল্টার সংক্ষেপে র। তিনি ছাড়া ছবিতে রয়েছেন মৌনী রায়, জ্যাকি শ্রফ ও সিকান্দর খের। ৫ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। তিনি জানিয়েছেন, এই ছবিটি জাতীয়তাবাদে মাখামাখি কোনও যুদ্ধ যুদ্ধ ছবি নয়, যুদ্ধের দামামা বাজানো ছবি থেকে দূরে থাকতে চান তিনি। দেশপ্রেমের ছবি অবশ্যই করতে চান কিন্তু তা যেন যুদ্ধপন্থী না হয়। তিনি কোনও দেশ বা ধর্ম বিরোধী নন, জন আবার জানিয়েছেন।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget