এক্সপ্লোর

Loudspeaker Row: লাউডস্পিকার না সরানো পর্যন্ত হনুমান চালিসা চলবে, হুঁশিয়ারি রাজ ঠাকরের

MNS Chief Raj Thackeray: মহারাষ্ট্রে ধর্মীয় স্থানে লাউডস্পিকার নিয়ে অশান্তি। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার দাবি, ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার না সরানো হলে হনুমান চালিসা পাঠ করা হবে।

মুম্বই: মহারাষ্ট্রে (Maharashtra) ধর্মস্থানে লাউডস্পিকার (Loudspeaker Row) নিয়ে বিতর্ক তুঙ্গে। আজ পুলিশ (Cops) বিভিন্ন ধর্মস্থানের সামনে হনুমান চালিসা (Hanuman Chalisa) পাঠ করতে যাওয়া মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) (Maharashtra Nav-Nirman Sena) নেতা-কর্মীদের আটক-গ্রেফতার করলেও, পিছু হঠতে নারাজ রাজ ঠাকরে (Raj Thackeray)। এমএনএস প্রধানের হুঁশিয়ারি, ‘আমাদের আন্দোলন চলবে। যেখানে আজান হয়, সেখানে হনুমান চালিসা পাঠ করা হবে। ধর্মস্থান থেকে লাউডস্পিকার সরিয়ে নেওয়ার দাবি ধর্মীয় নয়, সামাজিক।’

হেনস্থার অভিযোগ রাজ ঠাকরের

রাজ ঠাকরে আরও বলেছেন, ‘আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করছি। তারপরেও আমাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। হেনস্থাও করা হচ্ছে আমাকে। আমার দলের কর্মীদেরও হেনস্থা করা হচ্ছে।’

আটক ২৫০ এমএনএস কর্মী

আজ সকাল থেকে মহারাষ্ট্রে ২৫০-রও বেশি এমএনএস কর্মীকে আটক করেছে পুলিশ। অশান্তি এড়াতে সতর্ক মুম্বই পুলিশ। যাঁদের আটক করা হয়েছে, তাঁদের মধ্যে আছেন নভি মুম্বইয়ে এমএনএসের প্রধান যোগেশ শেটে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ সকালে এমএনএস কর্মীরা বিভিন্ন মসজিদের সামনে গিয়ে হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করেন। মহারাষ্ট্রের সোলাপুরে এমনই একটি মসজিদের সামনে এমএনএস কর্মীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। পুলিশকর্মীরা মারুতি মন্দির থেকে লাউডস্পিকার অ্যাম্পলিফায়ার খুলে নেয়। সেখানেই হনুমান চালিসা পাঠ করেন এমএনএস কর্মীরা।

এমএনএস-কে আক্রমণ শিবসেনার

এদিকে, এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের নেতৃত্বে মহাবিকাশ আঘাড়ির বৈঠক হয়। এই বৈঠকে লাউডস্পিকার সংক্রান্ত অশান্তি নিয়ে আলোচনা হয়। রাজ ঠাকরেকে তীব্র আক্রমণ করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। পাল্টা প্রয়াত শিবসেনা প্রধান বাল ঠাকরের একটি পুরনো ভিডিও ট্যুইট করে রাজ ঠাকরে দাবি করেছেন, বাল ঠাকরে ধর্মস্থান থেকে লাউডস্পিকার খুলে নেওয়ার দাবি করেছিলেন। শিবসেনা অবশ্য এমএনএস প্রধানের এই দাবি মানতে নারাজ।

এরই মধ্যে বিজেপি নেতা নীতিশ রানে ট্যুইট করে দাবি করেছেন, ‘ধর্মস্থানে লাউডস্পিকার আসল সমস্যা নয়, রাজা অ্যাকাডেমি, পিএফআই-এর মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলিই আসল সমস্যা। এই সংগঠনগুলি মানুষের মধ্যে বিষ ছড়ায়।’

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget