এক্সপ্লোর

মহারাষ্ট্র: বিজেপির ক্ষমতা দখল রুখতে সেনার হাত ধরার চিন্তায় কংগ্রেস

যদিও রাজ্য কংগ্রেস সভাপতি বালাসাহেব থোরাট বলেছেন, সেনা এখনও তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি। যদি তা হয়, তবে বিষয়টি দলীয় হাই কম্যান্ডকে জানানো হবে, তারাই নেবে সিদ্ধান্ত।

মুম্বই: মহারাষ্ট্রে শিবসেনা যদি বিজেপির হাত ছেড়ে নিজেরা সরকার গড়তে চায়, তবে কংগ্রেস সমর্থন করতে পারে। এমনই ইঙ্গিত দিল কংগ্রেস। এনসিপি নেতা ও প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী ছগন ভুজবল এমন প্রস্তাব রেখেছেন। একই কথা শোনা গিয়েছে কংগ্রেস সাংসদ হুসেন দালওয়াইয়ের মুখে। ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি-সেনা জোট পেয়েছে ১৬১ আসন। একক সংখ্যাগরিষ্ঠ বিজেপি পেয়েছে ১০৫টি, শিবসেনা ৫৬টি। একা না হলেও জোটবদ্ধভাবে ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে তারা। উল্টোদিকে বিরোধী কংগ্রেস-এনসিপি পেয়েছে ১১৭টি আসন, যার মধ্যে এনসিপি পেয়েছে ৫৪, কংগ্রেস ৪৪। এখন মুখ্যমন্ত্রীর আসন নিয়ে বিজেপি-সেনার মধ্যে মন কষাকষি চলছে, তাদের সাহায্য ছাড়া বিজেপির ক্ষমতা দখল কার্যত অসম্ভব বুঝে সেনা চাইছে ৫০-৫০ ফর্মুলায় অন্তত আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রীর পদ আদিত্য ঠাকরের জন্য নিশ্চিত করতে। সেনা প্রধান উদ্ধব ঠাকরে ইতিমধ্যেই এই ফর্মুলার উল্লেখ করেছেন। সেনা তাৎপর্যপূর্ণভাবে বলেছে, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের থেকে এনসিপি সভাপতি শরদ পওয়ার বেশি ক্ষমতাশালী। এই পরিস্থিতিতে কংগ্রেস চেষ্টা করছে, যদি পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিজেপি-সেনার সংসারে ভাঙন ধরানো যায়। যদিও রাজ্য কংগ্রেস সভাপতি বালাসাহেব থোরাট বলেছেন, সেনা এখনও তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি। যদি তা হয়, তবে বিষয়টি দলীয় হাই কম্যান্ডকে জানানো হবে, তারাই নেবে সিদ্ধান্ত। যদিও মুখ্যমন্ত্রী ফড়ণবীশ এ ধরনের সম্ভাবনা স্রেফ জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। আগামী সরকার বিজেপি-সেনা জোটই তৈরি করবে, তিনি নিশ্চিত। শরদ পওয়ার অবশ্য বলেছেন, সেনার সঙ্গে জোটের পক্ষপাতী নন তিনি। তাঁর কথায়. বিজেপি-সেনা জোটের কাছে প্রয়োজনীয় বিধায়ক আছেন, তারাই সরকার গড়ুক। জনতা তাঁদের বিরোধী আসনে বসার জন্য ভোট দিয়েছেন, সরকারের গঠনমূলক বিরোধিতা করবেন তাঁরা।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget