এক্সপ্লোর

Airfare fare increased: ভাড়ার সর্বনিম্ন সীমা বৃদ্ধি, ১ জুন থেকেই খরচ বাড়ছে বিমান যাত্রার

এর আগে সর্বনিম্ন এই সীমা ২৩০০ টাকা ছিল। এর অর্থ, গড় বিমান যাত্রার খরচ প্রায় ৩০০ টাকা বাড়ল।

নয়াদিল্লি: আগামী মাসের ১ তারিখ থেকেই মহার্ঘ হচ্ছে বিমান যাত্রা। কেন্দ্র সরকারের অসামরিক পরিবহণ মন্ত্রক ঘরোয়া উড়ানের ভাড়ার সর্বনিম্ন সীমা ১৩ থেকে ১৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর পরিপ্রেক্ষিতে, আগামী ১ জুন থেকে ৪০ মিনিট পর্যন্ত উড়ানের ক্ষেক্রে কমপক্ষে যাত্রীদের ২৬০০ টাকা ভাড়া গুণতে হবে। এর আগে সর্বনিম্ন এই সীমা ২৩০০ টাকা ছিল। এর অর্থ, গড় বিমান যাত্রার খরচ প্রায় ৩০০ টাকা বাড়ল।

সংবাদসংস্থা এএনআইএর-র খবর অনুসারে, বিমান যাত্রার ভাড়ায় এই বৃদ্ধি ১ জুন থেকেই কার্যকর হয়ে যাবে। যদিও কোভিড-১৯ অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে এখন বিমান যাত্রীর সংখ্যা খুবই কমে গিয়েছে। এরফলে বিমান পরিবহণ কোম্পানিগুলিকে লোকসানের মুখে পড়তে হয়েছে বলে খবর। অসামরিক পরিবহণ মন্ত্রকের ঘোষণা অনুসারে, ৪০ মিনিট পর্যন্ত উড়ানের জন্য ভাড়ার নিম্নসীমা ২,৩০০ টাকা থেকে বাড়িয়ে ২,৬০০ টাকা করা হয়েছে। অর্থাৎ, ১৩ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। অন্যদিকে, ৪০ মিনিট থেকে ৬০ মিনিট পর্যন্ত উড়ানের ভাড়ার সর্ব নিম্ন সীমা এখন থেকে ২,৯০০ টাকার পরিবর্তে ৩,৩০০ টাকা হয়েছে। এর আগে মার্চে ভাড়ায় পাঁচ শতাংশ বৃদ্ধি হয়েছিল।

গত বছরের ২৫ মে দুই মাসের লকডাউনের পর বিমান পরিবহণ ফের শুরু হয়েছিল। ওই সময় বিমান ভাড়ার সর্ব নিম্ন ও সর্বোচ্চ সীমা চালু হয়েছিল। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, এক্ষেত্রে ঊর্ধসীমা বাড়ানো হয়নি।

একইভাবে ৬০ থেকে ৯০ মিনিটের উড়ানে চার্জ হবে ৪,০০০ টাকা। ৯০ থেকে ১২০ মিনিটের ক্ষেত্রে ৪,৭০০ টাকা, ১৫০ থেকে ১৮০ মিনিটের উড়ানের ভাড়া হবে ৬,১০০, ১৮০ থেকে ২১০ মিনিটের ক্ষেত্রে তা হবে ৭,৪০০ টাকা।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নির্দেশে বলা হয়েছে,  সারা দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যায় হঠাৎ বৃদ্ধির কারণে যাত্রী সংখ্যা কমেছে। সেইসঙ্গে যাত্রী পরিবহণের সীমা ৮০ শতাংশ থেকে কমে ৫০ শতাংশ হতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget