এক্সপ্লোর

বৈঠকে পরা যাবে না জিনস, কার্গো, আমলাদের নির্দেশ ত্রিপুরা সরকারের, বিতর্ক

আগরতলা: দফতরে আমলাদের কী ধরনের পোশাক পরতে হবে, সে বিষয়ে ত্রিপুরা সরকারের নির্দেশে তৈরি হয়েছে বিতর্ক। সরকারি বৈঠকে ‘ক্যাজুয়াল’ পোশাক না পরে যাওয়ার নির্দেশকে অনেকেই সামন্ততান্ত্রিক বলে আখ্যা দিয়েছেন। ত্রিপুরা সরকারের রাজস্ব, শিক্ষা এবং তথ্য ও সম্প্রচার দফতরের প্রধান সচিব সুশীল কুমার এক চিঠিতে আমলাদের জানিয়েছেন, ‘জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসকদের জেলার প্রধান হিসেবে নিশ্চিত করতে হবে, রাজ্যস্তরে মাননীয় মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, মুখ্যসচিব সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে হওয়া বৈঠকে যেন পোশাক বিধি মেনেই সবাই হাজির থাকেন। এই ধরনের বৈঠকে জিনস ও কার্গো প্যান্ট এড়িয়ে চলা উচিত।’ সুশীল আরও জানিয়েছেন, তাঁর তিন দশক ধরে আমলা হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে। তিনি কোনওদিন ডেনিমের মতো ক্যাজুয়াল পোশাক পরে কোনও আমলাকে সরকারি বৈঠকে হাজির হতে দেখেননি। বৈঠক চলাকালীন কয়েকজন আধিকারিককে মোবাইল ফোনে বার্তা পাঠাতে ও পড়তে দেখা গিয়েছে। এই আচরণ অন্যদের প্রতি অসম্মানজনক। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আধিকারিকদের পকেটে হাত না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। আমলারা যাতে সরকারি বৈঠক বা অনুষ্ঠানে উপযুক্ত আচরণবিধি মেনে চলেন, সেটা নিশ্চিত করতে হবে। পোশাক নিয়ে সরকারের এই ফতোয়ার বিষয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি তাপস দে বলেছেন, এই নির্দেশের মাধ্যমে বিজেপি-আইপিএফটি সরকারের সামন্ততান্ত্রিক মানসিকতা স্পষ্ট হয়ে গিয়েছে। সরকারি কর্মীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সিপিএম মুখপাত্র গৌতম দাস বলেছেন, ‘পোশাক বিধির নামে কী পরা যাবে আর কোনটা পরা যাবে না, সেই নির্দেশ কীভাবে দেওয়া যেতে পারে? এই নির্দেশ নিন্দাজনক। আমাদের দেশে ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন চলছে না, এটা গণতান্ত্রিক দেশ। এই ধরনের নির্দেশ ঔপনিবেশিক শাসনের কথা মনে করিয়ে দিচ্ছে।’

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget