এক্সপ্লোর

২০০৭ এর হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলায় ২ দোষীর মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন কারাবাস

হায়দরাবাদ: ২০০৭ সালের হায়দরাবাদ জোড়া বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত ২ জনকে মৃত্যুদণ্ড দিল এখানকার মেট্রপলিট্যান কোর্ট। আরেকজনের যাবজ্জীবন কারাবাসের শাস্তি হয়েছে। ৪ সেপ্টেম্বর আনিক শফিক সঈদ ও মহম্মদ আকবর ইসমাইল চৌধুরীকে দোষী সাব্যস্ত করেন দ্বিতীয় অতিরিক্ত মেট্রপলিট্যান দায়রা বিচারক টি শ্রীনিবাস রাও, তবে পর্যাপ্ত প্রমাণের অভাবে ১১ বছর ধরে চলা মামলায় রেহাই দেন ফারুক সরফুদ্দিন তারকাশ ও মহম্মদ সাদিক ইশকার আমেদ শেখ নামে দুই অভিযুক্তকে। তারিক আঞ্জুম নামে পঞ্চম অভিযুক্তকে দোষী ঘোষণা করে যাবজ্জীবন জেলের সাজা দিয়েছে আদালত। তার বিরুদ্ধে নয়াদিল্লি ও অন্যত্র বিস্ফোরণে জড়িত সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়ার অভিযোগ ছিল। ২০০৭ এর ২৫ আগস্ট প্রায় একই সময়ে দুটি প্রচণ্ড বিস্ফোরণ হয় হায়দারাবাদের জনপ্রিয় খাবারের দোকান গোকুল চাট ও রাজ্য সচিবালয় সংলগ্ন লুম্বিনি পার্কের ওপেন এয়ার থিয়েটারে। সব মিলিয়ে ৪৪ জন নিহত ও ৬৮ জন জখম হন। বিস্ফোরণ মামলায় অভিযুক্ত হিসাবে নাম রয়েছে ইন্ডিয়ান মুজাহিদিন প্রতিষ্ঠাতা রিয়াজ ভাটকল, তার ভাই ইকবাল ও আমির রেজা খানের। তবে তিনজনই পলাতক। কর্নাটকের ভাটকল ভাইয়েরা পাকিস্তানে আশ্রয় নিয়েছে বলে ধারণা প্রশাসনের।

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget