এক্সপ্লোর

৩০ জুন অবধি লকডাউন, ধর্মীয় স্থান, বিয়ে বাড়িতে ২৫জনের বেশি জমায়েত নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর

অন্য রাজ্য থেকে মানুষ বাংলায় ফিরলেও, বাংলায় থাকা অন্য রাজ্যের শ্রমিকরা কিন্তু যেতে চাইছেন না। এটাই বাংলার সংষ্কৃতি, ঐতিহ্য। বললেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: সোমবার থেকে বিভিন্ন অফিসে ৭০ শতাংশ কর্মীদের নিয়ে কাজ শুরু হল রাজ্যে। কলকাতা পুরসভা সোমবার থেকে ১০০ শতাংশ কর্মীদের হাজিরার নির্দেশ দিয়েছে। কিন্তু অফিস-কাছারি পৌঁছাতে গিয়ে কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেককে, অভিযোগ বহু পুরকর্মীরই। এবিপি আনন্দের ক্যামেরাতেই ধরা পড়েছে, শহরের বিভিন্ন জায়গায় বাসের জন্য অপেক্ষারত যাত্রীদের দীর্ঘ লাইনের ছবি। একদিকে যখন আনলক ওয়ানে একের পর এক লকডাউন বিধি শিথিল হয়েছে, তখন দেশ জুড়ে করোনা সংক্রমণেরও নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। রাজ্যেও বেড়েছে করোনা-হানা। এই প্রসঙ্গে আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘যাতায়াত বেড়েছে, তাই সংক্রমণ বাড়ছে।’ রাজ্যে পরিযায়ী শ্রমিকদের অবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, অন্য রাজ্য থেকে মানুষ বাংলায় ফিরলেও, বাংলায় থাকা অন্য রাজ্যের শ্রমিকরা কিন্তু যেতে চাইছেন না। এটাই বাংলার সংস্কৃতি, ঐতিহ্য। এই পরিস্থিতিতে রাজ্যে সকলকে সাবধানে থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘রাজ্যে ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে। মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। যেমন, ধর্মীয় স্থান, বিয়ে বাড়িতে ২৫জনের বেশি জমায়েত করা যাবে না।’ গণপরিবহণ ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকার ৫ হাজার বাস নামিয়েছে।’ অনেকেই এই সময় গন্তব্যে পৌঁছাতে ভরসা রাখছেন দু-চাকার যানের উপর। অনেকেই সাইকেলে সওয়ার হচ্ছেন। কিন্তু শহরের সব রাস্তায় সাইকেল চালানোর অনুমতি নেই। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, ‘কলকাতার কোন রাস্তায় সাইকেল চালানো যাবে, তা জানাবে পুলিশ।’ এতদিন করোনায় মৃতদের দেহ পরিবার দেখার সুযোগ পেত না। সেই নিয়ম পরিবর্তন করছে সরকার, জানান মুখ্যমন্ত্রী। এখন থেকে করোনায় মৃতদের আধ ঘণ্টা দেখার সুযোগ পাবেন আত্মীয়রা, ঘোষণা মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম

ভিডিও

Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
Abhishek Banerjee:'আপনার বিরুদ্ধে ষোলোটা মামলা বিচারাধীন',অভিষেকের মামলা প্রসঙ্গে মন্তব্য হাইকোর্টের
Sharadwat Mukherjee | স্বাস্থ্যভবন পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | ABP ANANDA LIVE
Kunal Ghosh News | গোটা রাজ্যে বিজেপির একাংশ তোলাবাজিতে ব্যস্ত। কটাক্ষ তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের | ABP ANANDA LIVE
Sharadwat Mukherjee | সরকারি চিঠি, সাধারণ মানুষের চিঠি পড়ে থাকতে দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget