এক্সপ্লোর

ধাক্কা খেল আম আদমি পার্টি, দল ছাড়লেন আশুতোষ, ইস্তফা গ্রহণ করব না, দাবি কেজরীবালের

নয়াদিল্লি : বড়সড় ধাক্কা খেল আম আদমি পার্টি (আপ)। দলের সঙ্গে সম্পর্ক চোকালেন আশুতোষ।সাংবাদিকতার পেশা ছেড়ে রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন তিনি। দল থেকে তাঁর পদত্যাগপত্র আশুতোষ আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের কাছে পাঠিয়ে দিয়েছেন। আশুতোষ ট্যুইট করে তাঁর দল থেকে ইস্তফার কথা জানিয়েছেন। আশুতোষ ট্যুইটে লিখেছেন, 'সব যাত্রারই সমাপ্তি রয়েছে। আম আদমি পার্টির সঙ্গে সুন্দর ও বৈপ্লবিক সম্পর্ক শেষ হল। আমি দল থেকে ইস্তফা দিলাম। সেই ইস্তফা গ্রহণের জন্য আমি পিএসি-র কাছে আর্জি জানাচ্ছি। একান্ত ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছি। দল এবং যাঁরা আমাকে সমর্থন করেছেন, তাঁদের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি'। কেজরীবাল অবশ্য পাল্টা ট্যুইট করে জানিয়েছেন, তাঁরা ইস্তফা গ্রহণ করবেন না। উল্লেখ্য, বিগত কিছুদিন দলে আশুতোষ কোণঠাসা হয়ে পড়েছিলেন। আম আদমি পার্টিতে তাঁর সক্রিয়তা খুব একটা দেখা যায়নি। বিভিন্ন ইস্যুতে দলের মতামত তুলে ধরতেন তিনি। কিন্তু বিগত কিছুদিন সোশ্যাল মিডিয়ায় তাঁকে সরব হতে দেখা যায়নি। কিছুদিন আগে কেজরীবাল যখনও তাঁর সঙ্গীদের নিয়ে উপরাজ্যপালের বাসভবনে ধর্ণায় বসেছিলেন, তখন দিল্লিতেই ছিলেন আশুতোষ। কিন্ত ওই ঘটনা নিয়ে তিনি কোনও বিবৃতি দেননি। ওই সময়ই খবর রটেছিল যে, আশুতোষ দল ছেড়েছেন। কিন্তু তখন সেই খবর অস্বীকার করেন তিনি। ২০১৪-তে আম আদমি পার্টির হয়ে দিল্লির চাঁদনি চক থেকে লোকসভা ভোটে লড়েছিলেন আশুতোষ। কিন্তু বিজেপি প্রার্থী হর্ষবর্ধনের কাছে হেরে যান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget