এক্সপ্লোর

WB Corona Cases: রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ হাজার ছুঁইছুঁই, মৃত্যু ৫৬ জনের

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সারা রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। 

কলকাতা: রাজ্যে একদিনে করোনা সংক্রমিত প্রায় ১২ হাজার ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সারা রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। শুধুমাত্র উত্তর ২৪ পরগনা এবং কলকাতাতেই ৫ হাজারের বেশি সংক্রমিত। 

ভোটের মধ্যেই রাজ্যে আরও বেলাগাম করোনা। ৫৬ জনের মৃত্যু হল একদিনে। রাজ্যে সংক্রমণের তুলনায় কমল সুস্থতার হারও। সুস্থতার হার আরও কমে ৮৯ শতাংশ। শুধু কলকাতাতেই একদিনে সংক্রমিত ২৬৪৬। গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু। অন্যদিকে উঃ ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ২৩৭২ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। হাওড়া, হুগলি, নদিয়া, দঃ ২৪ পরগনাতেও লাগামছাড়া সংক্রমণ। 

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতি মুহূর্তে আতঙ্ক বাড়াচ্ছে জনসাধারণের। এই পরিস্থিতিতে রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের ভোট পর্ব। আজ রাজ্যে ষষ্ঠ দফার নির্বাচন ছিল এখনও বাকি দুই দফা নির্বাচন ৷ কিন্তু কমিশনের একদিনে ভোট করানোর কোনও পরিকল্পনা নেই। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক এবং রুপোলি পর্দার ব্যক্তিরা একের পর এক ভাইরাস আক্রান্ত হচ্ছেন।

গতকাল রাজ্যের স্বাস্থ্য দফতরের ২৪ ঘণ্টায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৭৮৪ । গত ২৪ ঘণ্টায় রাজ্যো মোট করোনায় মৃত্যু ৫৮। গতকাল স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী কলকাতায় দৈনিক সংক্রমণ ছিল ২ হাজার ৫৬৮, উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ ছিল ২ হাজার ১৪৯ । 

বাংলায় হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । গতকাল স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ । ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ৭৮৪ জন।

অন্যদিকে, আগের সব রেকর্ড ভেঙে দেশে এই প্রথমবার দৈনিক সংক্রমণ পেরিয়ে গেল ৩ লক্ষের বেশি। দেশের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন। করোনা-কালে যা বিশ্বে সর্বকালীন রেকর্ড। একদিনে মৃত্যুতেও দেশে নতুন রেকর্ড। গত ২৪-ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ১০৪ জনের। এই নিয়ে পরপর দুদিন দেশে দৈনিক ২ হাজারের বেশি মানুষ মারণ ভাইরাসের কবলে প্রাণ হারালেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget